দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ উল্লিখিত মৌল প্রত্যয়সমূহের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ এবং দৃশ্যপট-২ হলো যথাক্রমে সম্প্রদায় ও সমাজ। সমাজ ও সম্প্রদায় মৌল প্রত্যয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সমাজ অর্থ সহযোগিতা। ব্যাপক অর্থে সমাজ হলো সাধারণত স্বার্থপ্রণোদিত এমন একটি জনসমষ্টি যার সদস্যরা অভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য চরিতার্থ করার জন্য পরস্পর পরস্পরকে সহযোগিতা করে। উদ্দীপকের দৃশ্যপট-২ এ ইমরান ও তার বন্ধুরা শীতের সময় শীতার্তদের বস্ত্রদান করে। গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, যা স্পষ্টত সমাজকে নির্দেশ করছে। দৃশ্যপট-১ এর সম্প্রদায়ের সাথে দৃশ্যপট-২-এর সমাজের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন- সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। অন্যদিকে, সম্প্রদায় হলো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণ জীবনযাত্রার অংশীদারী জনগোষ্ঠী। সমাজের নির্দিষ্ট এলাকা থাকা অপরিহার্য নয়। কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে বসবাসের জন্য নির্দিষ্ট অঞ্চল থাকা জরুরি। সমাজের ক্ষেত্রে 'সম্প্রদায়গত চেতনা' বিদ্যমান থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে সম্প্রদায়গত চেতনা ছাড়া সম্প্রদায় সম্ভব নয়। সমাজ অপেক্ষাকৃত বৃহৎ। কিন্তু সমাজের মধ্যে একের অধিক সম্প্রদায়ের অস্তিত্ব থাকতে পারে। সম্প্রদায় সমাজের চেয়ে তুলনামূলকভাবে আকারে ছোট। সমাজে অভিন্নতা ও বিভিন্নতা দুই-ই বিদ্যমান। সম্প্রদায়ে বিভিন্নতার চেয়ে অভিন্নতা অধিক গুরুত্বপূর্ণ। সমাজ হলো সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ। সম্প্রদায় হলো সমাজের পরবর্তী ধাপ। সমাজ হলো একটি সামগ্রিক বিষয়। পক্ষান্তরে সম্প্রদায় হলো তার অংশবিশেষ। সুতরাং উপরের আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে গুণগত ও মাত্রাগত পার্থক্য বিদ্যমান।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ উল্লিখিত মৌল প্রত্যয়সমূহের মধ্যকার পার্থক্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
