'সভ্যতা মূলত বস্তুগত'- বুঝিয়ে লেখ।
উত্তর: সভ্যতা মূলত বস্তুগত কেননা সমাজবিজ্ঞানীদের মধ্যে অনেকেই বস্তুগত সংস্কৃতিকে সভ্যতা হিসেবে অভিহিত করার পক্ষপাতী। জার্মান দার্শনিক কান্টের মতে, সভ্যতা হলো বস্তুগত সৃষ্টি, যা নিতান্তই বাহ্যিক বিষয়। সমাজবিজ্ঞানী জিসবার্টও বলেন, সভ্যতা হলো বাহ্যিক, যান্ত্রিক ও উপযোগিতামূলক উপাদান। ম্যাকাইভার বলেন, আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা। সেজন্য সাধারণভাবে আমরা বলতেই পারি, সভ্যতা হলো মানবসমাজের বস্তুগত অগ্রগতির নির্দেশক। একই কারণে সভ্যতার মান ও উপযোগিতা যাচাই করা সম্ভব। কখনো কখনো পরিবর্তন অথবা কোনো ক্ষয়ক্ষতি ব্যতিরেকে কোনো একটি জনগোষ্ঠী অন্য একটি জনগোষ্ঠীর সভ্যতামূলক সম্পদ প্রত্যক্ষ ও সম্পূর্ণভাবে ধার করতে পারে। তাই বলা যায়, সভ্যতা মূলত বস্তুগত।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
'সভ্যতা মূলত বস্তুগত'- বুঝিয়ে লেখ।
উত্তর
