বস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ ?
উত্তর: বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু দ্রব্যনির্ভর সংস্কৃতিকে বোঝায় অর্থাৎ যে সংস্কৃতি মানুষের নির্মিত বস্তু দ্রব্যের সঙ্গে সম্পর্কিত, তাকে বস্তুগত বা পার্থিব বা Material সংস্কৃতি বলে। বাড়িঘর, পোশাকপরিচ্ছদ, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তবে বস্তুগত সংস্কৃতি যেহেতু বস্তুনির্ভর সেহেতু তা মনমানসের সঙ্গে সম্পর্কিত হয়। বস্তুগত সংস্কৃতির সঙ্গে মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টি জড়িত। কারণ মানুষ প্রয়োজন পূরণের জন্য যেসব বস্তু, বিষয় ইত্যাদি উদ্ভাবন বা সৃষ্টি করেছে, সেটাই বস্তুগত সংস্কৃতি । অন্ন, বস্ত্র, বাসস্থান মানুষের বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। বস্তুগত সংস্কৃতি যেহেতু বস্তুনির্ভর সেহেতু তা মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টি জড়িত।
HSC Sociology 1st Paper Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Chapter 4 : সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় · সৃজনশীল
বস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ ?
উত্তর
