শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বৈষম্যের আলোকে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র তুলে ধরো ।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত সুদানের দুই অংশের বৈষম্যের মতো তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যও ছিল পাহাড় সমান। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ১৯৫৯-৬০ সালে পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের মাথাপিছু আয় ছিল পূর্ব পাকিস্তানের মানুষের তুলনায় ৩২% বেশি। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগই অর্জিত হতো পূর্বাঞ্চল থেকে। অথচ এর মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে । মোট রপ্তানি আয়ের ৬০ ভাগ পূর্ব বাংলার পণ্য থেকে অর্জিত হলেও এ অঞ্চল আমদানি পণ্যের মাত্র শতকরা ৩০ ভাগ পেত। পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৬০ ভাগই পূর্ব পাকিস্তানে থাকলেও জাতীয় আয়ের মাত্র ২৭ ভাগ ব্যয় হতো তাদের জন্য । পূর্ব পাকিস্তানের হাতে মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই ছিল না। কেন্দ্রীয় ব্যাংকসহ প্রায় সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি মিশনসমূহের সদর দফতর ছিল পশ্চিম পাকিস্তানে। অনেক শিল্পের কাঁচামাল পূর্ব পাকিস্তানে উৎপন্ন হলেও প্রধান শিল্পকারখানাগুলো প্রতিষ্ঠিত হয় পশ্চিমে। মোট তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় সেখানে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল অনেক কম। উদ্দীপকে দেখা যায়, উত্তর সুদান দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে সম্পদের পাহাড় গড়ে তোলে। একইভাবে পশ্চিম পাকিস্তানও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শোষণ করে নিজেদের সমৃদ্ধ করে তোলে । পূর্ব পাকিস্তান হয়ে পড়ে অর্থনৈতিকভাবে পঙ্গু । পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত উত্তর সুদানের নেতারা রাষ্ট্রক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছিলেন। একইভাবে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে উভয়ের মধ্যে ব্যাপক বৈষম্যের সৃষ্টি করে।

HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বৈষম্যের আলোকে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের…

উদ্দীপক

আফ্রিকার খনিজ সম্পদে ভরপুর একটি দেশ সুদান। এদেশের উত্তরাঞ্চলের আয়তন দক্ষিণাঞ্চলের চেয়ে অনেক বড় হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া উত্তরাঞ্চলে নদী-নালা কম থাকার কারণে এখানকার ভূমি ছিল অনুর্বর এবং কোথাও কোথাও মরুময়। অন্যদিকে নদীবিধৌত দক্ষিণ সুদান ছিল উর্বর এবং খনিজ সম্পদগুলোও এ অঞ্চলে অবস্থিত ছিল। রাষ্ট্রক্ষমতায় উত্তর সুদানের একচ্ছত্র আধিপত্য থাকায় তারা দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে উত্তরে সম্পদের পাহাড় গড়ে তোলে। এ অবস্থায় দক্ষিণ সুদান সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার ডাক দিলে জাতিসংঘের মধ্যস্থতায় গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জন করে ।

উত্তর

পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা ছিল বাংলা ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম বড় পদক্ষেপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি একটি উজ্জ্বল তারিখ। এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় বাঙালি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। তাদের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, বরকত, জব্বারসহ কয়েকজন নিহত হন। তাদের রক্তের বিনিময়ে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায়। শহিদ দিবস হিসেবে এ দিনটি স্মরণীয়। একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবেও স্বীকৃতি দিয়েছে ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আফ্রিকার সুদানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে তদানীন্তন পাকিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাদৃশ্য দেখা যায়। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। এর মধ্যে পাকিস্তান রাষ্ট্রটি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান— এই দুই ভাগে বিভক্ত ছিল। পশ্চিম পাকিস্তান আয়তনে অনেক বড় হলেও এর বিশাল অঞ্চল ছিল অনুর্বর, পাহাড়ি ও মরুময়। সেজন্য তখন ঐ অঞ্চলে কৃষিপণ্য কম উৎপাদিত হতো। অন্যদিকে নদীমাতৃক পূর্ব পাকিস্তান ছিল সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এক উর্বর ভূখণ্ড। উদ্দীপকের সুদানের ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য দেখা যায় । উদ্দীপকের সুদানের দক্ষিণাঞ্চল উর্বর এবং খনিজ সম্পদে ভরপুর। অন্যদিকে উত্তরাঞ্চল অনুর্বর। আবার উত্তরাঞ্চলের আয়তন বেশি হলেও দক্ষিণাঞ্চলের তুলনায় সেখানে জনসংখ্যা কম। অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানের আয়তন বেশি হলেও পূর্ব পাকিস্তানের তুলনায় সেখানে জনসংখ্যা কম ছিল। পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ অঞ্চলের 'ভূমি ছিল উর্বর, যার ফলে এখানে কৃষির উন্নয়নের ব্যাপক সম্ভাবনা ছিল। বহু নদ-নদীবিধৌত পূর্ব পাকিস্তানে প্রচুর ফসল উৎপাদিত হতো। তবে শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্বাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি । সুতরাং বলা যায়, ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তদানীন্তন পাকিস্তানের সাথে সুদানের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সুদানের দুই অংশের বৈষম্যের মতো তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যও ছিল পাহাড় সমান। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান চরম অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। ১৯৫৯-৬০ সালে পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের মাথাপিছু আয় ছিল পূর্ব পাকিস্তানের মানুষের তুলনায় ৩২% বেশি। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগই অর্জিত হতো পূর্বাঞ্চল থেকে। অথচ এর মাত্র ২৫ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে । মোট রপ্তানি আয়ের ৬০ ভাগ পূর্ব বাংলার পণ্য থেকে অর্জিত হলেও এ অঞ্চল আমদানি পণ্যের মাত্র শতকরা ৩০ ভাগ পেত। পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৬০ ভাগই পূর্ব পাকিস্তানে থাকলেও জাতীয় আয়ের মাত্র ২৭ ভাগ ব্যয় হতো তাদের জন্য । পূর্ব পাকিস্তানের হাতে মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই ছিল না। কেন্দ্রীয় ব্যাংকসহ প্রায় সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি মিশনসমূহের সদর দফতর ছিল পশ্চিম পাকিস্তানে। অনেক শিল্পের কাঁচামাল পূর্ব পাকিস্তানে উৎপন্ন হলেও প্রধান শিল্পকারখানাগুলো প্রতিষ্ঠিত হয় পশ্চিমে। মোট তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় সেখানে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল অনেক কম। উদ্দীপকে দেখা যায়, উত্তর সুদান দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে সম্পদের পাহাড় গড়ে তোলে। একইভাবে পশ্চিম পাকিস্তানও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শোষণ করে নিজেদের সমৃদ্ধ করে তোলে । পূর্ব পাকিস্তান হয়ে পড়ে অর্থনৈতিকভাবে পঙ্গু । পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত উত্তর সুদানের নেতারা রাষ্ট্রক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে দক্ষিণ সুদানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছিলেন। একইভাবে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীও পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করে উভয়ের মধ্যে ব্যাপক বৈষম্যের সৃষ্টি করে।
HSCIslamic History 2nd paperChapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?
খ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

Dhaka · 2017

ক
জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
খ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
খ
'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পট১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘউক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।