শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের কবিতার লাইনগুলি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়। এ আন্দোলনের পটভূমি ছিল ছয় দফাভিত্তিক বাঙালির স্বায়ত্তশাসনের দাবি এবং আগরতলা মামলা প্রত্যাহার। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বস্তুত প্রেসিডেন্ট আইয়ুব খানের গণবিরোধী কর্মকাণ্ড ও সামরিক স্বৈরাচারের অবসান এবং স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান শহিদ হন। উদ্দীপকে বর্ণিত কবিতার লাইনগুলো এদেশের দামাল ছেলেদের আত্মত্যাগের মাধ্যমে মহান অর্জনকে তুলে ধরে। ছাত্রনেতা আসাদ ছিলেন ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে আত্মদানকারী একজন শহিদ। আর এ আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। বস্তুত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষোভের বহ্নিশিখা প্রজ্বলিত করেছিল ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষিত হওয়ায় ১৯৬৯ সালে তা আরো জোরদার রূপ লাভ করে। অন্যদিকে আগরতলা মামলার ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলন নতুন মাত্রা লাভ করেছিল। এ আন্দোলনকে জোরদার করার জন্য পূর্ব পাকিস্তানের ৮টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে 'গণতান্ত্রিক সংগ্রাম কমিটি' (Democratic Action Committee) সংক্ষেপে DAC নামে একটি ঐক্যজোট গঠন করে। আইয়ুবের স্বৈরাচারী শাসনের অবসান ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন পরিচালনা করা ছিল 'ডাক'-এর উদ্দেশ্য। বিক্ষুব্ধ জনতা আইয়ুবী স্বৈরশাসনের অবসান ঘটানোর লক্ষ্যে ডাক এর ব্যানারে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন শুরু করে। এ আন্দোলনে ছাত্ররা তাদের এগারো দফা দাবি নিয়ে অংশগ্রহণ করে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সমাবেশে পুলিশ বাঁধা দিলে ছাত্রদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। ফলে ছাত্রনেতা আসাদসহ আরও তিনজন নিহত হয়।

HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল

উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করি…

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

Dhaka · 2017

উত্তর

জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন ইউনেস্কো (UNESCO) একুশে ফেব্রুয়ারিকে আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তাই এ রাতটি কালরাত হিসেবে পরিচিত। এ হত্যাযজ্ঞের নীল নকশা তৈরি করেন মেজর জেনারেল টিক্কা খান, খাদিম হোসেন, রাও ফরমান আলী প্রমুখ। এ ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্রও একইভাবে পাক বাহিনী গণহত্যায় মেতে ওঠে। তাই এ রাতটি 'কালরাত' নামে আখ্যা পেয়েছে।

উত্তর

উদ্দীপকের কবিতার লাইনগুলি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়। এ আন্দোলনের পটভূমি ছিল ছয় দফাভিত্তিক বাঙালির স্বায়ত্তশাসনের দাবি এবং আগরতলা মামলা প্রত্যাহার। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বস্তুত প্রেসিডেন্ট আইয়ুব খানের গণবিরোধী কর্মকাণ্ড ও সামরিক স্বৈরাচারের অবসান এবং স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান শহিদ হন। উদ্দীপকে বর্ণিত কবিতার লাইনগুলো এদেশের দামাল ছেলেদের আত্মত্যাগের মাধ্যমে মহান অর্জনকে তুলে ধরে। ছাত্রনেতা আসাদ ছিলেন ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে আত্মদানকারী একজন শহিদ। আর এ আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। বস্তুত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষোভের বহ্নিশিখা প্রজ্বলিত করেছিল ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষিত হওয়ায় ১৯৬৯ সালে তা আরো জোরদার রূপ লাভ করে। অন্যদিকে আগরতলা মামলার ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলন নতুন মাত্রা লাভ করেছিল। এ আন্দোলনকে জোরদার করার জন্য পূর্ব পাকিস্তানের ৮টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে 'গণতান্ত্রিক সংগ্রাম কমিটি' (Democratic Action Committee) সংক্ষেপে DAC নামে একটি ঐক্যজোট গঠন করে। আইয়ুবের স্বৈরাচারী শাসনের অবসান ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন পরিচালনা করা ছিল 'ডাক'-এর উদ্দেশ্য। বিক্ষুব্ধ জনতা আইয়ুবী স্বৈরশাসনের অবসান ঘটানোর লক্ষ্যে ডাক এর ব্যানারে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন শুরু করে। এ আন্দোলনে ছাত্ররা তাদের এগারো দফা দাবি নিয়ে অংশগ্রহণ করে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সমাবেশে পুলিশ বাঁধা দিলে ছাত্রদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়। ফলে ছাত্রনেতা আসাদসহ আরও তিনজন নিহত হয়।

উত্তর

বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তানের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ এ আন্দোলনের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবসহ রাজবন্দিদের মুক্তিলাভ। তাছাড়া এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে এবং সংসদীয় সরকার ব্যবস্থার সূচনাসহ সর্বজনীন প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিটশ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। এ আন্দোলনে আইয়ুবী স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয়। বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে পূর্ব পাকিস্তানের মানুষ তাদের চূড়ান্ত ত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত হলে প্রবল গণঅভ্যুত্থানের পটভূমিকায় লৌহমানব খ্যাত আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। আইয়ুব খানের পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে ধাবিত হতে শুরু করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। উল্লেখ্য যে, ছয় দফা ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ব-পাকিস্তানে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ফুটে ওঠে। ১৯৭০ সালের নির্বাচনে গণরায়ের চরম প্রতিফলন দেখা যায়। নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি করে, যার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত হয়। এসব দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic History 2nd paperChapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?
খ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?
খ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

Dhaka · 2017

ক
জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
খ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
খ
'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
খ
'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এশিয়া মহাদেশের দেশটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল এ দুঅংশে বিভক্ত ছিল। উত্তরাঞ্চল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু। নেতৃত্বে ও কর্তৃত্বে এ অঞ্চলের প্রাধান্য ছিল । দক্ষিণাঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর অবহেলায় উন্নয়ন বঞ্চিত থেকে যায়। ফলে উভয় অংশে আঞ্চলিক বৈষম্য প্রকট হয়। এরূপ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে বেঞ্জামিন নামে এক জননেতার উত্থান হয়। তিনি আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ১০ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের ডাক দেন। তার এ আন্দোলনে দক্ষিণাঞ্চলের জনগণ ব্যাপক সমর্থন জানায়। শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থান থেকে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে রূপ পরিগ্রহ করে।

Dhaka · 2018

ক
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে?
খ
বাঙালি জাতীয়তাবাদী চেতনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘউক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।