শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কর্মকাণ্ডে বাঙালির কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের কর্মকাণ্ডে বাঙালির ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। পূর্ব পাকিস্তানি শাসকবর্গ পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বাঙালিদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে ভাষার ওপর আঘাত আনে। এর প্রতিবাদে ভাষা আন্দোলন সংঘটিত হয়। উদ্দীপকে এ আন্দোলনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙালিরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ দিন উদযাপন করে। "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটি দিয়ে তারা দিনের কার্যক্রম শুরু করে। দিনের শেষে সকল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ করার শপথের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ করে। এ কার্যক্রম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামে। পাকিস্তানি বর্বর পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে শহিদ হন ছাত্র রফিক উদ্দিন আহমদ, আবুল বরকত, আবদুল জব্বার। আবদুস সালাম ২১ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হন, তবে মৃত্যুবরণ করেন ৭ এপ্রিল। এ ঘটনার প্রতিবাদে শোভাযাত্রা বের করলে এতে পুলিশ আবারও গুলি চালায়। এতে আরও কয়েক জন শহিদ হন। আহত ও গ্রেফতার হন অনেকে। ভাষার জন্য আত্মদানকারী এ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে শহিদ মিনার নির্মাণ করা হয়। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও বেশকিছু শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিলে শহিদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক হয়ে ওঠে। প্রতি বছর ফেব্রুয়ারির ২১ তারিখ সারাবিশ্বের মানুষ সকালে খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি গেয়ে শহিদ মিনারে ফুল দেয়। এভাবে সারাদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যায়ের প্রতি প্রতিবাদী শপথ নিয়ে তারা দিন শেষ করে। সুতরাং, উদ্দীপকের কর্মকাণ্ডে বাঙালির ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়।

HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল

উদ্দীপকের কর্মকাণ্ডে বাঙালির কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায় ? ব্য…

উদ্দীপক

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙালিরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ দিন উদযাপন করেন। তারা দিনের শুরুতে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি পরিবেশনের মাধ্যমে দিবসের কার্যক্রমের সূচনা করেন। তারপর তারা খালি পায়ে প্রভাত ফেরি করে একটি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অপরাহ্ণে তারা মাতৃভাষার চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শপথের মাধ্যমে দিবসের কার্যক্রমের সমাপ্তি করেন।

উত্তর

তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম।

উত্তর

১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে কালরাত বলা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ঢাকায় পাকিস্তানি সেনারা নিরস্ত্র মানুষের ওপর এক বর্বর হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ নির্মম এ অভিযানের সাংকেতিক নাম দিয়েছিল 'অপারেশন সার্চলাইট' অপারেশন সার্চলাইটের আওতায় তারা নির্বিচার হত্যা ছাড়াও গোলাবর্ষণ ও অগ্নিসংযোগের মাধ্যমে ঢাকাকে মৃত্যুপুরিতে পরিণত করে। বাঙালির স্বাধিকারের দাবিকে চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল ২৫ মার্চ রাতের নির্যাতনের উদ্দেশ্য। এ কারণে ভয়ংকর এ রাতটি এদেশে ২৫ মার্চের কালরাত নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের কর্মকাণ্ডে বাঙালির ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। পূর্ব পাকিস্তানি শাসকবর্গ পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বাঙালিদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে ভাষার ওপর আঘাত আনে। এর প্রতিবাদে ভাষা আন্দোলন সংঘটিত হয়। উদ্দীপকে এ আন্দোলনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙালিরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ দিন উদযাপন করে। "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটি দিয়ে তারা দিনের কার্যক্রম শুরু করে। দিনের শেষে সকল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ করার শপথের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ করে। এ কার্যক্রম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নামে। পাকিস্তানি বর্বর পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে শহিদ হন ছাত্র রফিক উদ্দিন আহমদ, আবুল বরকত, আবদুল জব্বার। আবদুস সালাম ২১ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হন, তবে মৃত্যুবরণ করেন ৭ এপ্রিল। এ ঘটনার প্রতিবাদে শোভাযাত্রা বের করলে এতে পুলিশ আবারও গুলি চালায়। এতে আরও কয়েক জন শহিদ হন। আহত ও গ্রেফতার হন অনেকে। ভাষার জন্য আত্মদানকারী এ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে শহিদ মিনার নির্মাণ করা হয়। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও বেশকিছু শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিলে শহিদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক হয়ে ওঠে। প্রতি বছর ফেব্রুয়ারির ২১ তারিখ সারাবিশ্বের মানুষ সকালে খালি পায়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি গেয়ে শহিদ মিনারে ফুল দেয়। এভাবে সারাদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যায়ের প্রতি প্রতিবাদী শপথ নিয়ে তারা দিন শেষ করে। সুতরাং, উদ্দীপকের কর্মকাণ্ডে বাঙালির ভাষা আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়।

উত্তর

উক্ত আন্দোলনের অর্থাৎ ভাষা আন্দোলনের চেতনা পরবর্তী সকল আন্দোলনে প্রেরণা যুগিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি অনন্য ঐতিহাসিক ঘটনা। জাতিসত্তার মৌলিক উপাদান রক্ষায় এমন ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ আন্দোলনের নজির খুঁজে পাওয়া যায় না । এ আন্দোলনের উদ্দীপনায়ই বাংলার পরবর্তী রাজনৈতিক আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। আর এ চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা যোগায় এবং মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে। বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ করে। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ পূর্ব বাংলার মানুষ এরপর ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে অদম্য জাতীয়তাবোধ তৈরি হয় তা পরবর্তী আন্দোলনগুলো পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।
HSCIslamic History 2nd paperChapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?
খ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?
খ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

Dhaka · 2017

ক
জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
খ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

Dhaka · 2017

ক
জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
খ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
খ
'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
খ
'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পট১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘউক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।