কালরাত কী ? ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে কালরাত বলা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ঢাকায় পাকিস্তানি সেনারা নিরস্ত্র মানুষের ওপর এক বর্বর হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ নির্মম এ অভিযানের সাংকেতিক নাম দিয়েছিল 'অপারেশন সার্চলাইট' অপারেশন সার্চলাইটের আওতায় তারা নির্বিচার হত্যা ছাড়াও গোলাবর্ষণ ও অগ্নিসংযোগের মাধ্যমে ঢাকাকে মৃত্যুপুরিতে পরিণত করে। বাঙালির স্বাধিকারের দাবিকে চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল ২৫ মার্চ রাতের নির্যাতনের উদ্দেশ্য। এ কারণে ভয়ংকর এ রাতটি এদেশে ২৫ মার্চের কালরাত নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
কালরাত কী ? ব্যাখ্যা করো।
উত্তর

