বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে ? ব্যাখ্যা করো।
উত্তর: ছয় দফা দাবিতে বাঙালির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির কথা ছিল বলে একে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঘোষিত ছয় দফা কর্মসূচি ছিল প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। এতে বাঙালির চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের জোর দাবি উত্থাপন করা হয়। তাছাড়া ছয় দফায় বাঙালির পৃথক অর্থ এবং প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হয়। এতে বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রত্যয় ব্যক্ত হয়। ছয় দফার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। তাই এটি বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে ? ব্যাখ্যা করো।
উত্তর

