উদ্দীপকে পাঠ্যবইয়ের আলোকে কোন ঘটনার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের আলোকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকের সফিক তার স্ত্রীকে জন্মদিনের একটা চমৎকার কার্ড উপহার দিলেন। কার্ড পেয়ে তার স্ত্রী চমকে গেলেও সে খুশি নয় কারণ কার্ডটি ইংরেজিতে লেখা। তিনি তার পূর্বসূরীদের আত্মত্যাগের কথা স্মরণ করে ভীষণ দুঃখিত হলেন। এখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। বাংলা ভাষা রক্ষার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমননীতির ফলে প্রাণ দিতে হয় রফিক, জব্বার, বরকত, শফিউরসহ নাম না জানা আরও অনেকের। পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিদের ওপর নানা ধরনের দমননীতি প্রয়োগ করে। এমনকি ১৪৪ ধারাও জারি করে। কিন্তু বাংলার ছেলেরা তা অমান্য করে রাজপথে মিছিল করে। মিছিলে পুলিশ গুলি করলে রাজপথ ভাষাশহিদদের রক্তে রঞ্জিত হয়। বিশ্বের ইতিহাসে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন একটি অসাধারণ ঘটনা। আমাদের শহিদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। অতএব বলা যায়, সফিকের স্ত্রীর অনুভূতির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের আলোকে কোন ঘটনার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

