সফিকের স্ত্রীর চেতনার মধ্যে যে আন্দোলনের প্রভাব ফুটে উঠেছে তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: সফিকের স্ত্রীর চেতনার মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রভাব ফুটে উঠেছে। বাংলার ইতিহাসে ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলার অধিকার বঞ্চিত মানুষের গণচেতনতার প্রথম সংগঠিত বহিঃপ্রকাশ। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানি সরকারের অবহেলা, বঞ্চনা শোষণের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। মাতৃভাষা, বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কোনোকিছুই নিরাপদ নয়। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনের প্রেরণা যোগায় এবং জনগণকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুক্তির পথকে সুগম করে স্বাধীনতা অর্জনে সাহায্য করে। পরিশেষে বলা যায়, সফিকের স্ত্রীর চেতনায় ভাষা আন্দোলনের চেতনা ফুটে ওঠেছে। এ ধরনের চেতনাই বাঙালি জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
সফিকের স্ত্রীর চেতনার মধ্যে যে আন্দোলনের প্রভাব ফুটে উঠেছে তাৎপর্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

