যুক্তফ্রন্ট কী? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলায় মুসলিম লীগের বিমাতাসুলভ আচরণ ও শাসনক্ষেত্রে চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজাম-ই-ইসলামি, বামপন্থি গণতন্ত্রী দল প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়। এসব রাজনৈতিক দল ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ৩ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেজাম-ই-ইসলাম এবং হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল ও খেলাফতে রব্বানি-এ ৫টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
যুক্তফ্রন্ট কী? ব্যাখ্যা কর।
উত্তর

