উদ্দীপকে উল্লিখিত ঘটনা পাকিস্তান শাসন আমলে পূর্ব বাংলার কোন ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনায় পাকিস্তান আমলে পূর্ব বাংলার ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মিল খুঁজে পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, ১৯৬১ খ্রিস্টাব্দের ১৯ মে ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সাধারণ জনগণ আন্দোলনে নামে। আন্দোলনকারীগণ শিলচর রেলস্টেশনের সামনে পৌঁছা মাত্রই পুলিশ গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে তৎক্ষণাৎ ১১ জন আন্দোলনকারী শহিদ হন। যা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতি নির্দেশ করে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিকে সবদিক দিয়ে শাসন-শোষণ ও বঞ্চিত করতে থাকে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হলেও মাত্র ৩.২৭% উর্দুভাষী শাসকগোষ্ঠী' উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু করে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন, "উর্দু এবং উর্দুই হবে পকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।” জিন্নাহর এ ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তীব্র আন্দোলন শুরু করে। গঠিত হয় 'তমদ্দুন মজলিস' 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নামে বিভিন্ন সংগঠন। আন্দোলনরত ছাত্ররা স্লোগান দিতে থাকে রাষ্ট্রভাষা বাংলা চাই। এভাবে ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌছায়। বাঙালির তীব্র আন্দোলনের মুখে ভীত মোনায়েম সরকার পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা জারি করে। কিন্তু ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর গুলি চালায়। এতে রফিক, শফিক, বরকত, সালামসহ অনেকে শহিদ হন। এভাবে ভাষা আন্দোলন চূড়ান্ত চূড়ান্ত রূপপরিগ্রহ করে। ভাষা শহিদদের স্মরণে ২৩ ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। পরবর্তীতে সেই স্থানেই শিল্পী হামিদুর রহমানের নকশায় শহিদ মিনার নির্মিত হয়। যেটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ঘটনা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনকে নির্দেশ করে।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা পাকিস্তান শাসন আমলে পূর্ব বাংলার কোন ঘটনার স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

