বাঙালির আর্থ-সামাজিক মুক্তি অর্জনের ক্ষেত্রে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ গণআন্দোলনের ভূমিকা নির্ণয় করো।
উত্তর: বাঙালির আর্থ-সামাজিক মুক্তি অর্জনের ক্ষেত্রে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ভূমিকা অপরিসীম। বাঙালি জাতির রাজনৈতিক বিকাশে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং শেখ মুজিবসহ সব রাজবন্দির মুক্তিলাভ। এ আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে। সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা হয়। এছাড়া প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ফলে রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণির মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরও সুসংহত রূপ ধারণ করে। আইয়ুবি স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় অর্জিত হয়। এ বিজয়ের পথ ধরেই মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ফল বয়ে আনে। অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় এবং বাঙালির আর্থ-সামাজিক মুক্তি অর্জনের ক্ষেত্রে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ভূমিকা ছিল অপরিসীম।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
বাঙালির আর্থ-সামাজিক মুক্তি অর্জনের ক্ষেত্রে উদ্দীপকের সাথে সামঞ্জস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

