উদ্দীপকে বর্ণিত জনগণের আত্মত্যাগের তাৎপর্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলার ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য অপরিসীম। বস্তুত বাঙালি জাতীয়তাবাদ তথা জাতিসত্তার বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন অনুপ্রেরণার প্রথম হাতিয়ার। তাই বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসে এ আন্দোলনের তাৎপর্য অতি গুরুত্বপূর্ণ। কেননা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালিদের মধ্যে স্বাতন্ত্র্যবোধ উজ্জীবিত হয়। বাংলাদেশের ভিত্তিই ছিল বাঙালি জাতীয়তাবাদ। ভাষা আন্দোলন বাঙালিদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। সাহস যুগিয়েছে, জাতীয় সংকট মোকাবিলা করতে ভাষা আন্দোলন উদ্বুদ্ধ করেছে। বাঙালিরা যে পশ্চিম পাকিস্তানিদের চেয়ে আলাদা, স্বতন্ত্র এ শিক্ষা বাঙালিরা ভাষা আন্দোলন থেকে লাভ করে। ফরাসি পণ্ডিত রেনান (Renan) বলেন, "জাতীয়তাবোধ একটি মানসিক সত্তা এক প্রকার সজীব মানসিকতা। ভাবগত উপাদান ও বাহ্যিক উপাদান এ দুই উপাদানের সমন্বয়ে একটি সমাজে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষে দুটি উপাদানই বিদ্যমান। যেটুকু অগোছালো বিচ্ছিন্ন ও বিক্ষিত ছিল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন সেটুকুও দূর করে মিলেমিশে একাকার করে একই সত্তায় গ্রথিত করেছে এবং এ আন্দোলনের হাত ধরেই পরবর্তীতে ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২'র এর শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা আন্দোলন, ৬৯'র এর গণঅভ্যুত্থান, ৭০'র এর সাধারণ নির্বাচন সর্বোপরি, ৭১'র এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। অতএব বলতে পারি, উক্ত ভাষা আন্দোলনের তাৎপর্য ছিল অপরিসীম।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনগণের আত্মত্যাগের তাৎপর্য তোমার পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

