শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা পাকিস্তান আমলের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ঘটনা পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়। বস্তুত ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিকে সবদিক দিয়ে শাসন, শোষণ ও বঞ্চিত করতে থাকে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হলেও মাত্র ৩.২৭% উর্দুভাষী শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু করে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন: "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" জিন্নাহর এ ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তীব্র আন্দোলন শুরু করে। গঠিত হয় 'তমদ্দুন মজলিস' 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নামে বিভিন্ন সংগঠন। আন্দোলনরত ছাত্র-জনগণ স্লোগান দিতে থাকে। 'রাষ্ট্রভাষা বাংলা চাই'। এভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বাঙালির তীব্র আন্দোলনের মুখে ভীত মোনায়েম সরকার পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে রফিক, শফিক, সালাম, বরকতসহ অনেকে শহিদ হন। এভাবে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। বাধ্য হয়ে পাকিস্তান সরকার ১৯৫৬ সালের সংবিধানের মাধ্যমে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। অতএব উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য বিদ্যমান।

HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা পাকিস্তান আমলের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? ব্য…

উদ্দীপক

ইংরেজ উপনিবেশিক সরকার ১৮৩৫ খ্রিষ্টাব্দে ফার্সি ভাষাকে বাতিল করে ইংরেজিকে ভারতবর্ষের দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তন করে। ফলে অনেক আরবি-ফার্সি শিক্ষিত লোকজন বেকার হয়ে পড়েন এবং শিক্ষা-দীক্ষা, সরকারি চাকরি তথা আর্থসামাজিক ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। কালক্রমে এদেশীয় হিন্দু-মুসলিমের শিক্ষার মাধ্যম সংস্কৃত ও আরবি-ফার্সি ভাষাও পিছিয়ে পড়ে।

উত্তর

১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান হয়।

উত্তর

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তমদ্দুন মজলিস গঠিত হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে যখন দেশে তুমুল আলোচনা চলছিল তখন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। ১৯৪৭সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গড়ে ওঠে। এটিই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।

উত্তর

উদ্দীপকে ঘটনা পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়। বস্তুত ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতিকে সবদিক দিয়ে শাসন, শোষণ ও বঞ্চিত করতে থাকে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হলেও মাত্র ৩.২৭% উর্দুভাষী শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু করে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন: "উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" জিন্নাহর এ ভাষণে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তীব্র আন্দোলন শুরু করে। গঠিত হয় 'তমদ্দুন মজলিস' 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' নামে বিভিন্ন সংগঠন। আন্দোলনরত ছাত্র-জনগণ স্লোগান দিতে থাকে। 'রাষ্ট্রভাষা বাংলা চাই'। এভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বাঙালির তীব্র আন্দোলনের মুখে ভীত মোনায়েম সরকার পূর্ব পাকিস্তানে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে রফিক, শফিক, সালাম, বরকতসহ অনেকে শহিদ হন। এভাবে ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। বাধ্য হয়ে পাকিস্তান সরকার ১৯৫৬ সালের সংবিধানের মাধ্যমে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। অতএব উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে পাকিস্তান আমলের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

পাকিস্তান আমলের উক্ত আন্দোলন তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম। ১৯৪৮-৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের মনে স্বাধীনতাবোধ জাগ্রত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ষাটের দশক ছিল পূর্ব পাকিস্তানের সংগ্রামের ও চেতনার কাল এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের মাইলফলক। এটি পরবর্তী সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। এ আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং ঐক্য ও স্বাধীনতার চেতনা সৃষ্টি করে। একুশের চেতনা আমাদেরকে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অপরিমেয় উৎসাহ জুগিয়েছে। এটি ছিল বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন। একুশের চেতনা সকল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছে। ভাষা আন্দোলন ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক সকল শ্রেণির মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যার পরিণতিতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। মোটকথা ভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের চেতনা জাগ্রত করে যা পরবর্তীতে স্বাধীনতায় বাস্তবরূপ লাভ করে। পরিশেষে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালি চেতনার বিকাশ ঘটে এবং বাঙালি একসময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে।
HSCIslamic History 2nd paperChapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2017

ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?
খ
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক; আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"

Dhaka · 2017

ক
জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
খ
১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ
উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?
খ
'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'উক্ত আন্দোলনের চেতনার মাঝে বাঙালির স্বাধীনতার বীজ সুপ্ত ছিল।'- বিশ্লেষণ করো।উদ্দীপকের ছবিটি বাঙালির কোন আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বুঝায়?আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়?উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পট১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘউক্ত ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।'দ্বি-জাতি তত্ত্ব' ব্যাখ্যা করো।'মোহামেডান লিটারেরি সোসাইটির' প্রতিষ্ঠাতা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।