পাকিস্তান আমলের উক্ত আন্দোলনের ফলাফল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: পাকিস্তান আমলের উক্ত আন্দোলন তথা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম। ১৯৪৮-৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের মনে স্বাধীনতাবোধ জাগ্রত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ষাটের দশক ছিল পূর্ব পাকিস্তানের সংগ্রামের ও চেতনার কাল এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের মাইলফলক। এটি পরবর্তী সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। এ আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং ঐক্য ও স্বাধীনতার চেতনা সৃষ্টি করে। একুশের চেতনা আমাদেরকে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অপরিমেয় উৎসাহ জুগিয়েছে। এটি ছিল বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন। একুশের চেতনা সকল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছে। ভাষা আন্দোলন ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক সকল শ্রেণির মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যার পরিণতিতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। মোটকথা ভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের চেতনা জাগ্রত করে যা পরবর্তীতে স্বাধীনতায় বাস্তবরূপ লাভ করে। পরিশেষে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফলে বাঙালি চেতনার বিকাশ ঘটে এবং বাঙালি একসময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
পাকিস্তান আমলের উক্ত আন্দোলনের ফলাফল উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

