উদ্দীপকে বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির ছয় দফা আন্দোলনের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের বসনিয়া সার্বিয়ার প্রদেশ। বসনিয়ানরা সংখ্যাগরিষ্ঠ হলেও সার্বিয়ানরা রাষ্ট্রক্ষমতায় গ্রহণ করে তাদের ওপর বৈষম্য ও শোষণনীতি চালায়। ফলে তারা গুরুত্বপূর্ণ কিছু দফা ঘোষণা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যার সাথে বাঙালির ১৯৬৬ সালের ছয় দফাভিত্তিক আন্দোলনের মিল রয়েছে। বঙ্গবন্ধু ১৯৬৬ সালে লাহোরে স্বায়ত্তশাসনের জন্য ছয় দফা ঘোষণা করেন, ঘোষণার মাধ্যমে বাংলায় আন্দোলন শুরু হয় যাকে ছয় দফা আন্দোলন বলা হয়। পূর্ব বাংলা কৃষি সমৃদ্ধ স্বনির্ভর হওয়া সত্ত্বেও পশ্চিমাংশের ব্যাপক শোষণ ও বৈষম্যের কারণে পিছিয়ে পড়তে থাকে। ফলে পূর্বাংশে মহান নেতা শেখ মুজিবুর রহমান ৬ দফাভিত্তিক আন্দোলন শুরু করেন। ৬ দফার উল্লেখযোগ্য দাবিসমূহ হলো- ১. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশনরূপে গড়তে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে। সব নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। ২. দেশরক্ষা ও পররাষ্ট্রসংক্রান্ত বিষয়সমূহের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। অন্যসব বিষয়ে স্টেটসমূহের পূর্ণ ক্ষমতা থাকবে। ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। অথবা একটি মুদ্রা থাকলে দুটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে। তবে সংবিধানে এমন ব্যবস্থা চালু রাখতে হবে, যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। ৪. সকল প্রকার কর ও শুল্ক ধার্য এবং তা আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত রাজস্বের নির্ধারিত অংশ ফেডারেল তহবিলে জমা হবে। ৫. বৈদেশিক মুদ্রার ওপর অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে অঙ্গরাজ্যের সরকারগুলো আলাপ-আলোচনা ও চুক্তি করতে পারবে। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা। ৬. আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে অঙ্গরাজ্যগুলো আধাসামরিক বাহিনী রাখতে পারবে।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · সৃজনশীল
উদ্দীপকে বসনিয়ানদের স্বায়ত্তশাসন দাবির আন্দোলনের সাথে বাঙালির কোন আ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

