"সকল দার্শনিক জ্ঞানী"- এটি সরল যুক্তিবাক্য কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: যে যুক্তিবাক্যে একটিমাত্র অবধারণ প্রকাশিত হয় বা একটিমাত্র উক্তি বিবৃত হয় তাকে সরল যুক্তিবাক্য বলে। 'সকল দার্শনিক জ্ঞানী' উক্তিটির যৌক্তিক রূপ হলো- "সকল দার্শনিক হয় জ্ঞানী।" এ যুক্তিবাক্য কেবল একটিমাত্র অবধারণ প্রকাশ করেছে। 'দার্শনিক' উদ্দেশ্য সম্পর্কে এখানে বিধেয় 'জ্ঞানী' পদটি স্বীকার করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এ যুক্তিবাক্য ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক বচন পাওয়া যাবেনা। তাই এটি একটি সরল যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা · সৃজনশীল
"সকল দার্শনিক জ্ঞানী"- এটি সরল যুক্তিবাক্য কেন? বুঝিয়ে লেখ।
উত্তর