Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা Logic 1st Paper

HSC Logic 1st Paper এর Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৩৩৭

প্রশ্ন

Logic 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCLogic 1st Paperসৃজনশীল

উদ্দীপক

পুলিশ লাইন্সের মাঠে মেলা চলছে। সুজন ও রুবেল দুই বন্ধু ঠিক করলো তারা মেলায় যাবে। কিন্তু সামনে তাদের পরীক্ষা তাই একটু টেনশনে আছে ওরা। সুজন বললো, যদি বাবা যেতে দেন আমি যাব। সুজনের কথা শুনে বুবের বললো শুনেছি পুলিশ লাইন্সের মেলা' কাল অথবা পরশু শেষ হবে। [পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক
প্রতীক কী?

উত্তর

কোনো কিছুকে নির্দেশ করার জন্য লিখিত বা কথিত যে চিহ্নের ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে।।
খ
সব প্রতীক সংকেত নয় কেন?

উত্তর

প্রতীক কেবলমাত্র মানুষ সৃষ্ট। কিন্তু সংকেত মানুষসৃষ্ট এবং প্রকৃতি সৃষ্ট। তাই মানুষসৃষ্ট সংকেতকে প্রতীক বলা যায় কিন্তু প্রকৃতসৃষ্ট সংকেতকে কোনো ভাবেই প্রতীক বলা যায় না। এজন্য বলা যায় সব সংকেত প্রতীক' নয়।
গ
উদ্দীপকে সুজনের উক্তিটি কোন ধরনের যৌগিক বাক্য? সংজ্ঞাসহ প্রতীকায়িত রূপের প্রয়োগ দেখাও।

উত্তর

সুজনের উক্তিটি হলো যদি বাবা যেতে দেন তাহলে আমি যাব।" " বাক্যটি প্রাকল্পিক ধরনের যৌগিক বাক্য। প্রাকল্পিক বাক্য যদি... তাহলে" দ্বারা শর্ত, প্রকাশ করা হয়। যে সাপেক্ষ যুক্তিবাক্যে "যদি- তাহলে" বা অনুরূপ অর্থ প্রকাশক কোনো শব্দ দ্বারা শর্ত, উল্লেখ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। উপর্যুক্ত বাক্যে: "যদি-তাহলে" দ্বারা শর্ত প্রকাশিত হয়েছে তাই একে প্রাকৃল্পিক যুক্তিবাক্য বলা যায়। বাক্যটির প্রতীকায়িত রূপ হলো : p ⊃ q এখানে, p = বাবা যেতে দেন q = আমি যাব ⊃ = যদি-তাহলে।
ঘ
উদ্দীপকে রুবেলের উক্তিটির যৌক্তিক যোজকসহ সত্যসারণীর সাহায্যে বিশ্লেষণ কর।

উত্তর

রুবেলের বাক্যটি হলো বৈকল্পিক যুক্তিবাক্য। যথা : “মেলা কাল অথবা পরশু শেষ”। এক বাক্যের যৌক্তিক যোজক হলো "অথবা”। যুক্তিবাক্যটির প্রতীকায়িত রূপ হবে, p v q যেখানে, p = কাল শেষ p = পরশু শেষ v = অথবা বাক্যটির সত্য সারণির রূপ হলো- question image এ থেকে বুঝা যাচ্ছে বৈকল্পিক বাক্যের দুইটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ বা উভয় অংশ সত্য হলেই সমগ্র বাক্যটি সত্য হয়ে যায়। আর উভয় অংশই মিথ্যা হলে বাক্যটিও মিথ্যা হয়ে যায়। উপরের আলোচনা বৈকল্পিক বাক্যটি সুস্পষ্টভাবেই বিশ্লিষ্ট।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

মনা এবং ডনা দুই বন্ধু নিজেদের পরিবারের পরিচয় দিতে গিয়ে মনা বলল, "আমার বাবা হন একজন বড় ডাক্তার।" তিনি দিনে অন্তত ১০ জন রোগীর ফ্রি চিকিৎসা করান। এলাকার কোনো রোগী তাঁর কাছে আসলে তিনি যেসব ওষুধ' নমুনা হিসেবে পান সেগুলোও দিয়ে দেন বিনামূল্যে। ডনা এসব শুনে খুব খুশি হয়ে বলল, 'তিনি তো আসলেই একজন সাদামনের মানুষ।' ডনা বলল, 'আমার বাবা একজন শিক্ষক। তিনি ছাত্রছাত্রীদের অ, আ, A, B, C, D +,-, x, ÷ ইত্যাদি শেখান। তবে তিনি দূর্বল এবং গরীব ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজর রাখেন।' [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক
আধুনিক যুক্তিবিদগণ যৌগিক বাক্যকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর

আধুনিক যুক্তিবিদগণ যৌগিক বাক্যকে চার ভাগে ভাগ করেছেন।
খ
সরল বাক্য বলতে কী বোঝায়?

উত্তর

যে যুক্তিবাক্য কেবল একটি ক্রিয়ামূলক বিবৃতি প্রদান করে এবং যাকে অন্য কোনো অংশে বিভক্ত করলে কোনো স্বতন্ত্র অর্থ প্রকাশ' করে, না তাকে সরল যুক্তিবাক্য বলে। সরল যুক্তিবাক্যকে ভাঙলে অন্যকোনো যুক্তিবাক্য পাওয়া যায় না। যেমন- 'সক্রেটিস "হন দার্শনিক' এই যুক্তিবাক্যটি একটি বিবৃতি প্রকাশ করেছে এবং এই বাক্যটিকে ভাঙলে অন্যকোনো যুক্তিবাক্য পাওয়া যায় না। তাই এটি সরল যুক্তিবাক্য।
গ
মনার বাবার পেশাকে প্রতীকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর

প্রতীক হলো ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত সংকেত। তাই বলা যায়, কোনোকিছু নির্দেশ করার জন্য, বোঝার জন্য, চিনে নেওয়ার জন্য বা সহজে প্রকাশ করার জন্য ইচ্ছাকৃতভাবে যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেমনঃ +, -, x, ÷ ইত্যাদি হলো গণিতের প্রতীক। আবার p.s.m হলো যথাক্রমে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদের প্রতীক। প্রতীক আবার এক প্রকার সংকেতও। কিন্তু সব ধরনের সংকেত প্রতীক নয়। কেবল সচেতনভাবে বা ইচ্ছাকৃতভাবে যে সংকেত ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে।। প্রতীক কোনোকিছুর পরিবর্তে অর্থাৎ, কোনোকিছুকে নির্দেশ করার জন্য প্রতীক ব্যবহৃত হয়। উদ্দীপকে মনার বাবা একজন ডাক্তার। তার পোশাকে অর্ধচন্দ্রের মতো একটি চিহ্ন রয়েছে। যা দেখলে সহজেই অনুমান করা যায় তিনি একজন ডাক্তার। অর্ধচন্দ্রের ন্যায় প্রতীকটি ডাক্তার পেশাকেই নির্দেশ করে।
ঘ
'ডনার বাবার শেখানো বিষয়গুলো মনার বাবার কাজকর্ম থেকে অনেক দিক থেকে ভিন্ন' উক্তিটি প্রতীকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকের ডনার বাবার শেখানো বিষয়গুলো প্রতীকী যুক্তিবিদ্যার ইঙ্গিত দেয়। আর মনার বাবার কাজকর্ম সাবেকী যুক্তিবিদ্যার ইঙ্গিত দেয়। তাই 'ডনার বাবার শেখানো বিষয়গুলো ডনার বাবার কাজকর্ম থেকে অনেক দিক থেকে ভিন্ন-উক্তিটি প্রতীকী ও সাবেকী যুক্তিবিদ্যার পার্থক্যকে নির্দেশ করে। নিচে এ দুটি দিকের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. প্রতীক ব্যবহার করে যুক্তিকে সহজ ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়। এর ফলে খুব অল্প সময়ে যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা যায়। এতে সময়ের অপচয় বোধ হয় এবং সহজে সঠিক যুক্তি নির্ণয় করা যায়। ২. ভাষার বিভিন্ন রকম জটিলতা ও দুর্বোধ্যতা পরিহার করার জন্য প্রতীকী যুক্তিবিদ্যা খুবই কার্যকরী। সাধারণ ভাষার মাধ্যমে যুক্তিকে প্রকাশ করলে সেটি অনেকের কাছে জটিল ও দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু প্রতীকী ভাষা সকলের কাছে একই রকমই প্রতীকী যুক্তিবিদ্যার মাধ্যমে ভাষার দুর্বোধ্যতা পরিহার করা যায়।। ৩. ভাষার কিছু আপেক্ষিকতা রয়েছে। এক স্থানের ভাষার সাথে অনেক সময় অন্য স্থানের ভাষার মিল থাকে না। ফলে সৃষ্টি হয় জটিলতা। প্রতীকের কোন আপেক্ষিকতা নেই। এটির রূপ সকল জায়গায় একই রকম। তাই প্রতীকী যুক্তিবিদ্যায় ভাষার আপেক্ষিকতা পরিহার করা যায়। ৪. প্রতীক ব্যবহারের মাধ্যমে বস্তুর সারধর্মের প্রতি মনোযোগী হওয়া যায়। ফলে কোন বক্তব্যের কতটুকু, আবশ্যকীয় এবং কতটুকু অনাবশ্যকীয় তা প্রতীক ব্যবহার করে আমরা সহজেই বের করতে পারি। ৫. কিছু কিছু ক্ষেত্রে যুক্তিবাক্যের বিমূর্তভাব যথার্থ যুক্তির প্রকৃতিকে আড়াল করে নেয়। এর ফলে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ে সমস্যার সৃষ্টি হয়। প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের ফলে এ সমস্যা পরিহার করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রতীকী যুক্তিবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়টির মাধ্যমে যথার্থ ও নির্ভুল জ্ঞান লাভ করা যায়।

তুষার গতকাল ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তার ট্রেন বিভিন্ন স্টেশনে থামে। একবার সে লক্ষ্য করল স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর হঠাৎ ট্রেনটি থেমে যায়। সে জানালা দিয়ে সামনে তাকিয়ে দেখে লাইনের পাশে লাল বাতি জ্বলছে। তখন সে বুঝতে পারল ট্রেনটি থামার কারণ এবং এর প্রয়োজনীয়তা কতটুকু? [কুষ্টিয়া সরকারি কলেজ]
ক
সারণী শব্দের অর্থ কী?

উত্তর

সারণি শব্দের অর্থ ছক বা তালিকা।
খ
বৈকল্পিক বাক্য কী সরল না যৌগিক? ব্যাখ্যা কর।

উত্তর

বৈকল্পিক বাক্য 'যৌগিক বাক্য। যখন একাধিক সরল বাক্য বা অথবা, হয় ldots না হয় ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে তাকে বৈকল্পিক বাক্য বলে। বেকল্পিক বাক্যকে ভাঙলে দুটি সরল বাক্য পাওয় যায়। আর যে কোনো যৌগিক বাক্যকে ভাঙলে একাধিক সরল বাক্য পাওয়া যায়। তাই বৈকল্পিক বাক্যকে যৌগিক বাক্য বলা হয়।
গ
উদ্দীপকে ট্রেন লাইনের পাশে লালবাতি জ্বলা যে বিষয়টি ইঙ্গিত বহন করে তা আরেকটি বিষয়কে আভাস দেয়-ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে লাল বাতি জ্বলে ওঠা পাঠ্যবইয়ের সংকেতকে ইঙ্গিত করে। সংকেত অর্থ চিহ্ন। যদি কোনো চিহ্ন স্বাভাবিকভাবে ব্যবহৃত হতে হতে কোনো বিশেষ বিষয়কে প্রতিনিধিত্ব করে বা কোনো লক্ষণের, উপস্থিতি নির্দেশ করে তখন তাকে ওই বিষয়ের সংকেত বলে। যেমন- কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘণ্টা বাজানো এক ধরনের সংকেত। আবার রাস্তায় গাড়ি চলার জন্য বিভিন্ন বাতি জ্বলে ওঠাও সংকেত। এভাবে সংকেত কোনো বিশেষ বিষয়কে প্রতিনিধিত্ব করতে বা নির্দেশ করতে ব্যবহৃত হয়। উদ্দীপকের বনলতা রেল ক্রসিংয়ে আসতেই লাল বাতি জ্বলে উঠল। অর্থাৎ এখানে লাল বাতি রেল ক্রসিং বন্ধের নির্দেশ করছে। তাই এটিও এক প্রকার সংকেত। সুতরাং বলা যায়, উদ্দীপকে লাল বাতি জ্বলে ওঠার বিষয়টি সংকেতকে নির্দেশ করছে।
ঘ
উদ্দীপকে লাল বাতির সঙ্গে যুক্তিবিদ্যার যে বিষয়টি ইঙ্গিত পাওয়া যায় তার উপযোগিতা বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকে লালবাতির সঙ্গে যুক্তিবিদ্যার প্রতীকের বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। নিম্নে প্রতীকের উপযোগিতা বিশ্লেষণ করা হলো- ১. প্রতীকের ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষার দোষত্রুটি বা সীমাবদ্ধতা এড়ানো সম্ভব হয়। ভাষার বিভিন্ন ব্যবহারে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। প্রতীক ব্যবহারের মাধ্যমে ওই বিভ্রান্তি অপসারণ করা যায়। ২. প্রতীক। বিহারের ফলে যুক্তির বৈধতা নির্ণয় খুব সহজ হয়। প্রতীকের দ্বারা অনেকটা যান্ত্রি ভাবে যুক্তির বৈধতা নির্ণয় করা যায়। ৩. প্রতীকের দ্বারা সময়ের অপচয়রোধ করা যায়। সাধারণ ভাষায় লিখে যুক্তির বৈধতা নির্ণয়ে অনেক সময়ের অপচয় হয়। কিন্তু প্রতীকের ব্যবহারে সময়ের অপচয় রোধ করা যায়। ৪. যুক্তির আকার নির্ধারণ করতে প্রতীক খুবই কার্যকর। কোনো একটি যুক্তি কোন প্রকৃতির তা সহজে নির্ধারণ করতে পারলে • যুক্তির বৈধতা নির্ণয় খুব সহজ হয়। ৫. প্রতীকের ব্যবহার স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয় না। কেননা প্রতীক সবসময় একই থাকে। তাই এটি একটি সার্বজনীন পদ্ধতি। পরিশেষে বলা যায় যে, প্রতীকের ব্যবহার খুবই সুবিধাজনক। তাই যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রতীক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।