সব সংকেত প্রতীক নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সকল সংকেত আমাদের ব্যাবহারিক উপযোগিতা পূরণ করতে পারে না। এ কারণে সকল সংকেত প্রতীক নয়। সংকেত শব্দের অর্থ হলো চিহ্ন। অন্যদিকে সচেতনভাবে ব্যবহৃত সংকেতকেই প্রতীক বলা হয়। সংকেত দুই প্রকার। যথা: স্বাভাবিক সংকেত ও কৃত্রিম সংকেত। স্বাভাবিক সংকেত মানুষের ব্যাখ্যা ও ব্যবহারের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কৃত্রিম সংকেত বা প্রতীক মানুষের ব্যাখ্যা ও ব্যবহারের ওপর নির্ভরশীল। তাই সব ধরনের সংকেতকে প্রতীক বলা যায় না। কেবল কৃত্রিম সংকেতই প্রতীকের মর্যাদা পেতে পারে। কেননা কৃত্রিম সংকেত আমাদের ব্যবহারিক উপযোগিতা পূরণ করে।
HSC Logic 1st Paper Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা · সৃজনশীল
সব সংকেত প্রতীক নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর