উদ্দীপকে বর্ণিত দৃষ্টান্ত-১ এর প্রথম সারিতে কোন ধরনের যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত '১'-এর প্রথম সারিতে প্রাকল্পিক বচনের ইঙ্গিত রয়েছে। যৌগিক বচনের প্রকারভেদগুলোর মধ্যে অন্যতম হলো প্রাকল্পিক বাক্য। প্রাকল্পিক বাক্যে দুটি সরল বাক্য যুক্ত থাকে। আর সরল বাক্য দুটি শর্ত দ্বারা যুক্ত থাকে। তাই বলা যায়, যে যৌগিক বাক্যে দুটি সরল বাক্য 'যদি তাহলে' বা অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন-"যদি মনোযোগ দিয়ে পড় তবে পাস করবে”- এ যুক্তি বাক্যটি একটি প্রাকল্পিক বাক্য। কেননা এখানে দুটি সরল বাক্য 'যদি তবে' শর্ত দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করেছে। প্রাকল্পিক বাক্যের দুটি অংশ থাকে। এর প্রথম অংশকে বলা হয় পূর্বগ এবং দ্বিতীয় অংশকে বলা হয় অনুগ।
HSC Logic 1st Paper Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 8 : প্রতীকী যুক্তিবিদ্যা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দৃষ্টান্ত-১ এর প্রথম সারিতে কোন ধরনের যৌগিক বচনের ই…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর