শেয়ারFacebookWhatsApp

সাখাওয়াত ও স্বপনের কথাগুলোতে কি পদ সম্পর্কে একই ধরনের বিবৃতি প্রকাশ পেয়েছে? মন্তব্য দাও।

উত্তর: সাখাওয়াত ও স্বপনের কথাগুলোতে পদ সম্পর্কে যাথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা প্রকাশ পাওয়ায় উভয়ের মধ্যে পদ সম্পর্কে ভিন্ন ধরনের বিবৃতি প্রকাশ পেয়েছে। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুস্পষ্ট করে উপস্থাপন করার প্রক্রিয়া। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এ কারণে যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়। তাই সংজ্ঞা হয় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। এ কারণে সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। তাই এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে, বর্ণনায় উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয় বলে এটি একটি লৌকিক প্রক্রিয়া । এ কারণে সংজ্ঞা ও বর্ণনা একটি থেকে অন্যটি পৃথক। উদ্দীপকেও দেখতে পাই, আমিন স্যার ক্লাসে সাখাওয়াতকে 'পদ মানে কী' জিজ্ঞেস করলে সে উত্তর দেয় 'যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে।' এখানে 'পদ' পদটির সম্পূর্ণ গুণ প্রকাশ পেয়েছে। তাই এটি যৌক্তিক সংজ্ঞা। কিন্তু স্বপন 'পদ' এর সংজ্ঞায় বলে, 'পদ বলতে সরল-অসরল, জাত্যর্থক-অজাত্যর্থক, সাপেক্ষ-নিরপেক্ষ, সার্বিক-বিশেষ ইত্যাদি পদকেই বোঝানো হয়। যুক্তি গঠনের জন্য পদ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এখানে 'পদ' এর বিভিন্ন প্রকার উল্লেখ করে সংজ্ঞা প্রদান করায় 'বর্ণনা' প্রকাশ পেয়েছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের সাখাওয়াত্রে কথায় 'যৌক্তিক সংজ্ঞা' ও স্বপনের কথাগুলোর দ্বারা 'বর্ণনা' প্রকাশ পাওয়ায় উভয় একে অন্য থেকে ভিন্ন।

HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল

সাখাওয়াত ও স্বপনের কথাগুলোতে কি পদ সম্পর্কে একই ধরনের বিবৃতি প্রকা…

উদ্দীপক

সাখাওয়াত ও স্বপন ক্লাসে প্রতিদিন পড়া শিখে আসে। একদিন আমিন স্যার যুক্তিবিদ্যার ক্লাসে সাখাওয়াতকে জিজ্ঞেস করেন, 'পদ মানে কী?' সাখাওয়াত জবাব দেয়, 'যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে।' তখন স্বপন দাঁড়িয়ে বলল, 'পদ বলতে সরল-অসরল, জাত্যর্থক- অজাত্যর্থক, সাপেক্ষ-নিরপেক্ষ, সার্বিক-বিশেষ ইত্যাদি পদকেই বোঝানো হয়। যুক্তি গঠনের জন্য পদ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।'

উত্তর

কোন পদের সম্পূর্ণ জাত্যর্থের স্পষ্ট প্রকাশকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

পদের সংজ্ঞায় অপরিহার্য গুণ উল্লেখ না করে সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে কোনো বৈশিষ্ট্য বা গুণই প্রকাশ পায় না। বরং একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে মাত্র। এর ফলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'বাতাস হয় পবন'। এখানে 'বাতাস' পদের কোনো গুণ প্রকাশ না করে এর প্রতিশব্দ (পবন) ব্যবহার করা হয়েছে। ফলে চক্ৰক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

সাখাওয়াতের কথায় যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পাওয়ায় পদের সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ এসেছে। কোনো পদের জাত্যর্থের সম্পূর্ণ প্রকাশকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ তথা জাত্যর্থ প্রকাশ পায়। কারণ সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন- ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে 'সমতল ক্ষেত্র' এবং বিভেদক লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। এখন আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ হিসেবে এ দুটি দিক উল্লেখ করলেই ত্রিভুজের অপরিহার্য অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে 'ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলক্ষেত্র।' এভাবে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের সম্পূর্ণ জাত্যর্থের প্রকাশ করা যায়। উদ্দীপকে দেখতে পাই, একদিন আমিন স্যার যুক্তিবিদ্যার ক্লাসে সাখাওয়াতকে জিজ্ঞেস করেন, 'পদ মানে কী?' সাখাওয়াত জবাব দেয়, যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে । এখানে 'পদ' পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই বলা যায়, সাখাওয়াতের কথায় পদের সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ এসেছে।

উত্তর

সাখাওয়াত ও স্বপনের কথাগুলোতে পদ সম্পর্কে যাথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা প্রকাশ পাওয়ায় উভয়ের মধ্যে পদ সম্পর্কে ভিন্ন ধরনের বিবৃতি প্রকাশ পেয়েছে। যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যথার্থ যুক্তি গঠনের জন্য যুক্তিবাক্যে ব্যবহৃত পদসমূহের অর্থকে সুস্পষ্ট করে উপস্থাপন করার প্রক্রিয়া। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এ কারণে যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়। তাই সংজ্ঞা হয় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। এ কারণে সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। তাই এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে, বর্ণনায় উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয় বলে এটি একটি লৌকিক প্রক্রিয়া । এ কারণে সংজ্ঞা ও বর্ণনা একটি থেকে অন্যটি পৃথক। উদ্দীপকেও দেখতে পাই, আমিন স্যার ক্লাসে সাখাওয়াতকে 'পদ মানে কী' জিজ্ঞেস করলে সে উত্তর দেয় 'যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে।' এখানে 'পদ' পদটির সম্পূর্ণ গুণ প্রকাশ পেয়েছে। তাই এটি যৌক্তিক সংজ্ঞা। কিন্তু স্বপন 'পদ' এর সংজ্ঞায় বলে, 'পদ বলতে সরল-অসরল, জাত্যর্থক-অজাত্যর্থক, সাপেক্ষ-নিরপেক্ষ, সার্বিক-বিশেষ ইত্যাদি পদকেই বোঝানো হয়। যুক্তি গঠনের জন্য পদ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এখানে 'পদ' এর বিভিন্ন প্রকার উল্লেখ করে সংজ্ঞা প্রদান করায় 'বর্ণনা' প্রকাশ পেয়েছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের সাখাওয়াত্রে কথায় 'যৌক্তিক সংজ্ঞা' ও স্বপনের কথাগুলোর দ্বারা 'বর্ণনা' প্রকাশ পাওয়ায় উভয় একে অন্য থেকে ভিন্ন।
HSCLogic 2nd PaperChapter 1 : যৌক্তিক সংজ্ঞা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: উপস্থিত বক্তব্যে মিঠুন বই পড়া সম্পর্কে বলতে গিয়ে বললো, “বই হয় জ্ঞানের উৎস। যতবেশি বই পড়বে ততবেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ-জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্মে।” দৃষ্টান্ত-২: পিয়াস তার মামার কাছ সূর্য কী জানতে চাইলে মামা বললেন, “সূর্য হয় রবি।

Barisal · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা কী?
খ
স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?
গ
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যৌক্তিক সংজ্ঞা কী?

যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রেণিকক্ষে শিক্ষক সোহেলকে বললেন, মানুষ সম্পর্কে কিছু বল। সোহেল বলল, "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব।" এরপর শিক্ষক শিশিরকে বললেন, তুমি কি তার সাথে একমত? উত্তরে শিশির বললো, 'না' আমার মতে "মানুষ হলো মনুষ্য জাতীয় জীব"। তখন শিক্ষক বললেন, তোমরা দুজনেই ভুল উত্তর দিয়েছ।

Jessore · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?
খ
রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহেল বলল, 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' নাসির বলল, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তাঁর ব্যক্তিত্ব আছে।' আসমা বলল, 'মানুষ হলো কলুর বলদ।'

Sylhet · 2017

ক
বাহুল্য সংজ্ঞা কী?
খ
পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?
গ
আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?যৌক্তিক সংজ্ঞা কী?উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখউদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।