Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা Logic 2nd Paper

HSC Logic 2nd Paper এর Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১,২৫৮

প্রশ্ন

Logic 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCLogic 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

দৃষ্টান্ত-১: উপস্থিত বক্তব্যে মিঠুন বই পড়া সম্পর্কে বলতে গিয়ে বললো, “বই হয় জ্ঞানের উৎস। যতবেশি বই পড়বে ততবেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ-জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্মে।” দৃষ্টান্ত-২: পিয়াস তার মামার কাছ সূর্য কী জানতে চাইলে মামা বললেন, “সূর্য হয় রবি।

Barisal · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর

কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা (Logical Definition)।
খ
স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

উত্তর

বিভেদক লক্ষণ না থাকায় স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না । আমরা জানি, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। যেমন- নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি। এরূপ পদের ব্যক্ত্যর্থ থাকলেও জাত্যর্থ থাকে না। অর্থাৎ স্বকীয় নামবাচক পদের কোনো বিভেদক লক্ষণ থাকে না। এ কারণে স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না ।
গ
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।

উত্তর

দৃষ্টান্ত-১ এ প্রতিফলিত বিষয়টি হলো— 'বর্ণনা' (Description)। কোনো পদের উপলক্ষণ ও অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করা হলে তাকে বর্ণনা বলে। অর্থাৎ বর্ণনায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করে শুধু বিবৃতি দেওয়া হয়। যেমন— 'মানুষ' পদের বর্ণনায় আমরা বলতে পারি, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তার ব্যক্তিত্ব আছে।'
ঘ
দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।

উত্তর

দৃষ্টান্ত-২ এ মামার দেয়া সংজ্ঞাটি যৌক্তিক নয়। কারণ মামার বক্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। চক্রক সংজ্ঞা (Tautologous Definition) হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এরূপ সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসারে 'কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না'। এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে।' যেমন- টাকা হয় অর্থ । এখানে 'টাকা' ও 'অর্থ' হলো পরস্পর সমার্থক শব্দ। এ কারণে টাকার সংজ্ঞায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। দৃষ্টান্ত-২ এ বর্ণিত ঘটনায় পিয়াসের মামা সূর্যের সংজ্ঞায় বলেন, 'সূর্য হয় রবি।' কিন্তু রবি হলো সূর্যের সমার্থক বা প্রতিশব্দ। যার কারণে দৃষ্টান্ত-২ এ মামার দেয়া সংজ্ঞাটি চক্রক দোষে দুষ্ট । পরিশেষে বলা যায়, কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করলে একই কথার পুনরাবৃত্তি ঘটে । এর ফলে চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-২ এ মামার বক্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। এ কারণেই মামার দেয়া সংজ্ঞাটি যৌক্তিক নয় ৷

সম্পূর্ণ প্রশ্ন দেখো

শ্রেণিকক্ষে শিক্ষক সোহেলকে বললেন, মানুষ সম্পর্কে কিছু বল। সোহেল বলল, "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব।" এরপর শিক্ষক শিশিরকে বললেন, তুমি কি তার সাথে একমত? উত্তরে শিশির বললো, 'না' আমার মতে "মানুষ হলো মনুষ্য জাতীয় জীব"। তখন শিক্ষক বললেন, তোমরা দুজনেই ভুল উত্তর দিয়েছ।

Jessore · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

উত্তর

কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা (Logical Definition )
খ
রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর

কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Figurative Definition) ঘটে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে- 'কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যাবে না' । কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'উট হচ্ছে মরুভূমির জাহাজ'। এখানে 'উট' পদের সংজ্ঞা দিতে গিয়ে 'মরুভূমির জাহাজ' নামক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
গ
উদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে সোহেলের বক্তব্যে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Redundant Definition) ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং সে অতিরিক্ত গুণ যদি ঐ পদের উপলক্ষণ হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। যেমন— মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারশীল প্রাণী। এখানে অতিরিক্ত 'বিচারশীল' গুণটি মানুষ পদের উপলক্ষণ, জাত্যর্থ নয়। এ কারণে এটি বাহুল্য সংজ্ঞা হিসেবে পরিগণিত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সোহেল মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব। এখানে মানুষ পদের প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত 'শিক্ষিত' গুণ উল্লেখ করা হয়েছে। যা মানুষ পদের উপলক্ষণ মাত্র, জাত্যর্থ নয়। অর্থাৎ সোহলের বক্তব্য বাহুল্য দোষে দুষ্ট ।
ঘ
উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখ্যা দাও।

উত্তর

উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যে যথাক্রমে বাহুল্য ও চক্রক সংজ্ঞাদোষ ঘটেছে। নিচে উভয় বিষয় তুলনামূলক ব্যাখ্যা দেওয়া হলো- কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং সে অতিরিক্ত গুণ যদি ঐ পদের উপলক্ষণ হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, সোহেল মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব। এখানে মানুষ পদের প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত 'শিক্ষিত' গুণটি মানুষ পদের উপলক্ষণ, জাত্যর্থ নয়। অর্থাৎ সোহেলের সংজ্ঞা বাহুল্য দোষে দুষ্ট। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞা (Tautologous Definition) নামক অনুপপত্তি ঘটে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় শিশির বলে, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। এখানে 'মনুষ্য' হলো 'মানুষ' পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এ কারণে দৃষ্টান্তটি চক্রক সংজ্ঞা হিসেবে পরিগণিত। উৎপত্তিগত অর্থে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির মধ্যে ভিন্নতা বিদ্যমান। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অমান্য করলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় যদি প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয় তবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। পরিশেষে বলা যায়, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি উভয়ই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কারণে সৃষ্ট। আমরা যদি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম ও তৃতীয় নিয়ম যথাযথভাবে অনুসরণ করি তবে উভয় অনুপপত্তি এড়াতে পারব।

সোহেল বলল, 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' নাসির বলল, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তাঁর ব্যক্তিত্ব আছে।' আসমা বলল, 'মানুষ হলো কলুর বলদ।'

Sylhet · 2017

ক
বাহুল্য সংজ্ঞা কী?

উত্তর

কোনো পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ (Proprium) উল্লেখ করা হয় তবে 'বাহুল্য সংজ্ঞা' (Redundant Definition) নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব ঘটে ।
খ
পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

উত্তর

পাপ নয় পূণ্য— সংজ্ঞাটিতে নঞর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। এ কারণেই সংজ্ঞাটি সঠিক নয়। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুযায়ী— 'কোনো পদের সংজ্ঞা সদর্থকভাবে দেওয়া সম্ভব হলে তাতে নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' যদি এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয় তবে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Negative Definition) ঘটে। যেমন— পাপ নয় পূণ্য। এখানে নেতিবাচক শব্দের ব্যবহারের ফলে নঞর্থক সংজ্ঞার উদ্ভব ঘটেছে। এ কারণেই সংজ্ঞাটি সঠিক নয়।
গ
আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর

আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি হলো- 'যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। অর্থাৎ সংজ্ঞায় কোনো রূপক বা দুবোর্ধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়মটি লঙ্ঘন করে আমরা যদি পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করি, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং তা হবে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Figurative Definition) | উদ্দীপকে উল্লিখিত ঘটনায় আসমা 'মানুষ' পদের সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। কারণ সে বলেছে 'মানুষ হলো কলুর বলদ।' অর্থাৎ সে 'মানুষ' পদের সংজ্ঞায় 'কলুর বলদ' নামক রূপক পদের আশ্রয় নিয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম বিরোধী। এ কারণেই বলা যায়, আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।
ঘ
সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর

সোহেল ও নাসিরের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয় ফুটে উঠেছে। নিচে উভয় বিষয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা করা হলো- ১. যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন— 'মানুষ' পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ই উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা আবশ্যক নয়। যেমন— 'মানুষ' পদের বর্ণনায় আমরা শুধু জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি যেকোনো একটি গুণ উল্লেখ করতে পারি। কিংবা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি একটিও গুণ উল্লেখ না করে নিছক বিবৃতি দিতে পারি । ২. সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ গ্রহণযোগ্য নয়। অপরদিকে,বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium or Property) ও অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করা হয়। ৩. সংজ্ঞার ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এমন কোনো নিয়ম বা পদ্ধতি নেই । ৪. যে সকল পদের সংজ্ঞা দেওয়া সম্ভব সে পদের বর্ণনাও প্রদান করা যায়। কিন্তু এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া যায় কিন্তু সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যেমন- দ্রব্য, টাকা, সততা ইত্যাদি । পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে আমরা ব্যবহারিক জীবনে যেরূপ বিবৃতি প্রদান করি তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত।