পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?
উত্তর: পাপ নয় পূণ্য— সংজ্ঞাটিতে নঞর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। এ কারণেই সংজ্ঞাটি সঠিক নয়। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুযায়ী— 'কোনো পদের সংজ্ঞা সদর্থকভাবে দেওয়া সম্ভব হলে তাতে নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' যদি এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয় তবে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Negative Definition) ঘটে। যেমন— পাপ নয় পূণ্য। এখানে নেতিবাচক শব্দের ব্যবহারের ফলে নঞর্থক সংজ্ঞার উদ্ভব ঘটেছে। এ কারণেই সংজ্ঞাটি সঠিক নয়।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?
উত্তর