পরতম জাতির যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সর্বোচ্চ জাতি হওয়ার কারণে পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। পরতম জাতি অর্থ হলো সর্বোচ্চ জাতি। এ জাতিকে কখনই উপজাতি হিসেবে চিহ্নিত করা বা কোনো জাতির অধীনে বিবেচনা করা যায় না। তাই সর্বোচ্চ জাতি হিসেবে পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। যেমন: 'দ্রব্য' পদের কোনো উচ্চতর জাতি নেই। তাই এর আসন্নতম জাতি উল্লেখ করা যায় না। এ কারণে পরতম জাতি হিসেবে দ্রব্যের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
পরতম জাতির যৌক্তিক সংজ্ঞা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর