চক্রক সংজ্ঞা কেন হয়?
উত্তর: পদের সংজ্ঞায় অপরিহার্য গুণ উল্লেখ না করে সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করলে কোনো বৈশিষ্ট্য বা গুণই প্রকাশ পায় না। বরং একই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে মাত্র। এর ফলে চক্রক, সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'বাতাস হয় পবন'। এখানে 'বাতাস' পদের কোনো গুণ প্রকাশ না করে এর প্রতিশব্দ (পবন) ব্যবহার করা হয়েছে। ফলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
চক্রক সংজ্ঞা কেন হয়?
উত্তর