'মনোকষ্ট' বিষয়টির সংজ্ঞা দেওয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মানব মনের মৌলিক অনুভূতি হওয়ায় 'মনোকষ্ট' বিষয়টির সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। এর মাধ্যমে আমরা একটি পদের প্রকৃত রূপ জানতে পারি। যৌক্তিক সংজ্ঞা বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান। কিন্তু সকল ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না। মনের বিভিন্ন মৌলিক অনুভূতির যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। মনের বিভিন্ন মৌলিক অনুভূতির মধ্যে একটি হলো 'মনোকষ্ট'। এমন মৌলিক গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। তাই 'মনোকষ্ট' বিষয়টির সংজ্ঞা প্রদান করা যায়' না।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
'মনোকষ্ট' বিষয়টির সংজ্ঞা দেওয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর