সংজ্ঞা ও বর্ণনা কি একই? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুষ্পষ্টভাবে প্রকাশ করাই হচ্ছে সংজ্ঞা। যখন কোনো পদের পূর্ণ জাতার্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ-সরল ও স্পষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে সংজ্ঞা বলে। আর বর্ণনা হচ্ছে কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে পদটিকে প্রকাশ করা হয় তখন তাকে বর্ণনা বলে। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই কোনো বিষয়ের বর্ণনা বিভিন্নভাবে দেওয়া যায়। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে পদের সংজ্ঞা প্রদান করতে হয়, তা না হলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। তাই সংজ্ঞা ও বর্ণনা এক নয়।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
সংজ্ঞা ও বর্ণনা কি একই? ব্যাখ্যা কর।
উত্তর