উদ্দীপকে বেলালের বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে বেলালের বক্তব্যে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে কেননা এখানে মানুষ পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়নি। যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সহজবোধ্য করে উপস্থাপন করা। এজন্য সংজ্ঞায় পদের আসন্নতম জাতি ও. বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের ব্যক্ত্যর্থের পরিমাণ সমান হলে সংজ্ঞা যথার্থ হয় নতুবা সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। সঠিক বা যথার্থ সংজ্ঞা প্রদানের সুবিধার্থে যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সে যৌক্তিক সংজ্ঞার ৫ম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান হতে হবে। কোনো অবস্থাতেই কম বা বেশি হতে পারবে না। এ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় যদি জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞার্থ পদের ব্য্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হয়। যার কারণে অতিব্যাপক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। উদ্দীপকে বেলালের বক্তব্যটি হলো 'মানুষ হয় জীব'- এ বাক্যে মানুষ পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ হলো জীববৃত্তি। কিন্তু সংজ্ঞায় বুদ্ধিবৃত্তি গুণটি বাদ দেওয়া হয়েছে। ফলে মানুষের সাথে অন্যান্য জীবের কোনো পার্থক্য থাকছে না। তাই বেলালের বক্তব্যে অতিব্যাপক সংজ্ঞানামক অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
উদ্দীপকে বেলালের বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর