বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কেন ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো পদের লৌকিক সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করা হলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। কোনো পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং তা যদি ঐ পদের উপলক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব। এখানে মানুষ পদের অতিরিক্ত গুণ হিসেবে 'মরণশীল' গুণটি ব্যবহার করার কারণে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কেন ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর