দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে- ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির *সমার্থক বা প্রতিশব্দ' ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। * যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেমন- ফুল "হয় পুষ্প, ঘর হয় বাড়ি, পানি হয় জল ইত্যাদি চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত। দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে যে, 'হরিণ হয় মৃগ'। এখানে 'হরিণ' ও 'মৃগ' 'পরস্পর সমার্থক শব্দ। যেহেতু যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর