উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় লাইনে যৌক্তিক সংজ্ঞার কী কী অসংগতি রয়েছে বিস্তারিত আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় লাইনে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে অতিব্যাপক ও অব্যাপক সংজ্ঞাজনিত অসংগতি বা অনুপপত্তি রয়েছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় কেবল তার পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি বা কম নয়। যদি অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয়, তবে সেখানে সংজ্ঞার অসংগতি দেখা দেয়। উদ্দীপকের প্রথম লাইনে বলা হয়েছে, 'ছাগল হয় তৃণভোজী প্রাণী'। কিন্তু তৃণভোজী জীবের মধ্যে ছাগল ছাড়াও অন্যান্য জীব রয়েছে। অর্থাৎ তৃণভোজী জীবের একটি অংশ হলো ছাগল। ফলে ছাগলের ব্যক্ত্যর্থের তুলনায় সংজ্ঞায় যে ব্যক্ত্যর্থ প্রকাশ করা হয়েছে তা অতিরিক্ত হয়েছে। এ কারণে এই সংজ্ঞায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আবার, দ্বিতীয় লাইনে বলা হয়েছে, 'ছাগল হয় কালো বর্ণের প্রাণী'। এখানে 'কালো বর্ণ' গুণটি একটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ সব ছাগল কালো. হয় না। সংজ্ঞায় এরূপ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করার কারণে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়। আর এরূপ ভ্রান্ত সংজ্ঞার নামই হচ্ছে অবান্তর সংজ্ঞা। পরিশেষে বলা যায়, সংজ্ঞায় এমন কোনো গুণের উল্লেখ করা উচিত নয় যার কারণে অনুপপত্তি ঘটে। কিন্তু এই অসংগতিগুলোর কারণে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় লাইনের বাক্য দুটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে গণ্য হতে পারে না।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় লাইনে যৌক্তিক সংজ্ঞার কী কী অসংগতি রয়েছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর