হামীমের রচনায় তৃতীয় লাইনে ছাগল সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তার যৌক্তিকতা ও যৌক্তিক সংজ্ঞার সঙ্গে পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: হামীমের রচনায় তৃতীয় লাইনে ছাগল সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তা মূলত একটি বর্ণনা, যা যৌক্তিক সংজ্ঞার নিয়ম বহির্ভূত। কোনো পদের বিবৃতিকে ঐ পদের বর্ণনা বলে। বর্ণনায় উপলক্ষণ, অবান্তর লক্ষণ মিলিয়ে উল্লেখ করা হয়। যখন বলা হয় 'মানুষ দ্বিপদ প্রাণী', 'মানুষ হাস্যপ্রিয় জীব' এগুলো হলো মানুষ পদের বর্ণনা। বর্ণনার কোনো সুনিদিষ্ট নিয়ম নেই। কেননা বর্ণনায় একটি পদের অর্থ নানাভাবে বা বিভিন্নভাবে তুলে ধরা হয়। যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য গুণ উল্লেখ করা হয়। কিন্তু উদ্দীপকের তৃতীয় লাইনে ছাগলের অর্থনৈতিক গুরুত্ব এবং পুষ্টির চাহিদার কথা বলা হয়েছে, যা ছাগল পদের জাত্যর্থ নয় বরং অতিরিক্ত গুণের বর্ণনা। যৌক্তিক সংজ্ঞার সাথে এর মূল পার্থক্য হলো- সংজ্ঞায় কেবল পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। যেমন: ছাগল হয় এক প্রকার তৃণভোজী চতুষ্পদ জন্তু। কিন্তু হামীমের তৃতীয় লাইনের বক্তব্যে পদের গুণের অতিরিক্ত বর্ণনা প্রকাশ পেয়েছে। সংজ্ঞায় পদের অর্থ সীমাবদ্ধ থাকে, কিন্তু বর্ণনায় পদের নানা আনুষঙ্গিক বৈশিষ্ট্য ফুটে ওঠে যা সংজ্ঞার মর্যাদা পায় না। তাই বলা যায়, হামীমের তৃতীয় লাইনে প্রকাশিত বর্ণনা যৌক্তিকতা ও যৌক্তিক সংজ্ঞা থেকে পৃথক।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
হামীমের রচনায় তৃতীয় লাইনে ছাগল সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর