উদ্দীপক-১ ও উদ্দীপক-২ উভয়ই সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করেছে-উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক-১ ও উদ্দীপক-২ উভয়ই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করেছে- উক্তিটি যথার্থ। সংজ্ঞার উদ্দেশ্য হলো কোনো পদের অর্থকে স্পষ্ট ও সহজবোধ্য করা। কিন্তু উদ্দীপকদ্বয়ে এই উদ্দেশ্যটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসারে, সংজ্ঞায় কোনো পদের প্রতিশব্দ বা সমার্থক ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু উদ্দীপক-১ এ বলা হয়েছে, 'বিদেশ হলো অন্যদেশ'। এখানে 'বিদেশ' পদের সংজ্ঞা দিতে গিয়ে 'অন্যদেশ' নামক সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে তৃতীয় নিয়ম লঙ্ঘনজনিত 'চক্রক সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু উদ্দীপক-২ এ বলা হয়েছে, 'নামাজ হলো বেহেশতের চাবি'। এখানে 'নামাজ' পদের প্রকৃত অর্থ বা জাত্যর্থ প্রকাশ না করে 'বেহেশতের চাবি' নামক একটি আলঙ্কারিক বা রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত 'রূপক সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপক-১ এ সমার্থক শব্দ ব্যবহারের মাধ্যমে এবং উদ্দীপক-২ এ রূপক ভাষা ব্যবহারের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার মৌলিক নিয়মগুলো ভঙ্গ করা হয়েছে। ফলে উভয় ক্ষেত্রেই সংজ্ঞার মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং অনুপপত্তির সৃষ্টি হয়েছে। এ কারণে উদ্দীপক-১ ও উদ্দীপক-২ উভয়ই ত্রুটিপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
উদ্দীপক-১ ও উদ্দীপক-২ উভয়ই সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করেছে-উক্তিটি বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর