দৃশ্যপট-৩ যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি ব্যক্ত করে? ব্যাখ্যা করো
উত্তর: দৃশ্যপট-৩ যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বিষয়টি ব্যক্ত করে। যৌক্তিক সংজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো অপরিহার্য গুণ হিসেবে পদের জাত্যর্থকে প্রকাশ করা। অর্থাৎ কোনো পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয়। কিন্তু এমন অনেক পদ রয়েছে যাদের আসন্নতম জাতি কিংবা বিভেদক লক্ষণ নেই। তাই সেসব পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। যেমন- পরতম জাতি, নামবাচক পদ, বিশিষ্ট গুণবাচক পদ, মনের মৌলিক গুণসমূহ ইত্যাদি। উদ্দীপকের দৃশ্যপট-৩ এ প্রিয়ন্তী, বেদনা, ওজন পদগুলো উল্লেখ করা হয়েছে। এখানে 'প্রিয়ন্তী' একটি সক্রিয় নামবাচক পদ। এরূপ পদের কোনো জাত্যর্থ থাকে না। তাই 'প্রিয়ন্তী' পদের সংজ্ঞা দেওয়া যায় না। 'বেদনা' একটি মৌলিক গুণ। এরূপ গুণের কোনো শ্রেণি নেই। পাশাপাশি এর কোনো বিভেদক লক্ষণ চিহ্নিত করা যায় না। তাই এই পদের সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়। আবার, 'ওজন' শব্দটি বিশিষ্ট গুণবাচক পদের নাম। এরূপ পদের কোনো শ্রেণি না থাকার কারণে এর সংজ্ঞা দেওয়া যায় না। তাই এ ধরনের পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
দৃশ্যপট-৩ যৌক্তিক সংজ্ঞার কোন বিষয়টি ব্যক্ত করে? ব্যাখ্যা করো
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর