বিবৃতি-১ ও বিবৃতি-২ এ নির্দেশিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: বিবৃতি-১ ও বিবৃতি-২ এ নির্দেশিত বিষয় হলো যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা। নিচে উভয় বিষয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায়। এ কারণে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন: বিবৃতি-১ এ বর্ণিত, “মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।” এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের সংজ্ঞা। অন্যদিকে, বর্ণনায় উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) বা জাত্যর্থের আংশিক দিক উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। যেমন: বিবৃতি-২ এ বর্ণিত, 'মানুষ হয় এমন জীব যার দুটি হাত, দুটি পা আছে; সে হাসে কাঁদে, কথা বলে এবং ব্যক্তিত্ব আছে।' এখানে উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করে 'মানুষ' পদের বিবৃতি দেওয়া হয়েছে। এ কারণে এটি 'মানুষ' পদের বর্ণনা। যৌক্তিক সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে মাত্রাভেদ আছে। যে বর্ণনায় যত বেশি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য উল্লেখিত হবে সেই বর্ণনা ততবেশি উন্নত হবে। এ কারণে প্রতিটি পদের সংজ্ঞা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। পক্ষান্তরে, বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যে প্রক্রিয়া কতকগুলি নিয়ম দ্বারা পরিচালিত। কিন্তু বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া, যার সুস্পষ্ট কোনো নিয়ম নেই। এসব কারণেই যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দুটি ভিন্ন ও স্বতন্ত্র বিষয়।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
বিবৃতি-১ ও বিবৃতি-২ এ নির্দেশিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর