নেতিবাচক সংজ্ঞা বলতে কী বোঝ?
উত্তর: কোনো পদের সংজ্ঞা নেতিবাচক বা নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হয়। এ রূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলা হয় নেতিবাচক সংজ্ঞা (Negative Definition)। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুযায়ী- 'কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না।' কারণ নেতিবাচক সংজ্ঞায় পদের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হয় না। যেমন- 'চাঁদ নয় গ্রহ'। এখানে চাঁদ কী তা বলা হয়নি বরং চাঁদ কী নয় তা বলা হয়েছে। এ কারণে এটি একটি নেতিবাচক সংজ্ঞার দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
নেতিবাচক সংজ্ঞা বলতে কী বোঝ?
উত্তর