দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১' যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের পরিপন্থী। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞা প্রদান করা হয়েছে। সংজ্ঞার মাধ্যমে একটি পদকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এক্ষেত্রে সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। এছাড়া যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম অপরিহার্যভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অনুযায়ী কোনো পদকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যাবে না। তেমনি 'দৃশ্যকল্প-১'-এ যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা, এখানে বলা হয়েছে 'ধনী নয় দরিদ্র। অর্থাৎ এখানে 'ধনী' পদটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সুতরাং বলা যায়, 'দৃশ্যকল্প-১' যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের পরিপন্থী।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর