উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। চক্রক সংজ্ঞা হলো এক প্রকারের ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'দিন হয় দিবস।' এখানে 'দিবস' হলো দিনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। উদ্দীপকে সূর্য সম্পর্কে কবির বলেছে, সূর্য হলো রবি। এখানে 'সূর্য' পদের সমার্থক শব্দ হলো 'রবি'। অর্থাৎ একই শব্দের পরিবর্তিত রূপ মাত্র। এ কারণে কবিরের মন্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর