শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? নিয়মসহ ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে- 'যে পদের সংজ্ঞা দেয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়। যেমন- বক হলো শ্বেত-শুভ্র দীর্ঘ-গ্রীব স্থিতাচারী সুশ্রী বিহঙ্গ। এটি একটি দুর্বোধ্য সংজ্ঞা। কেননা এতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করে বক পদের সংজ্ঞা দেওয়া হয়েছে।দৃশ্যকল্প-১-এ সংগীতের সংজ্ঞায় বলা হয়েছে, 'সংগীত হলো দুর্মূল্য কোলাহল।' যেখানে দুর্মূল্য শব্দের অর্থ হলো অতি উচ্চমূল্য এবং কোলাহল শব্দের অর্থ হলো অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। অর্থাৎ সংগীত হলো অতি উচ্চমূল্যের অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। বস্তুত সংগীতের এ ধরনের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম বিরুদ্ধ। এ কারণেই বলা যায়, দৃশ্যকল্প-১ এ প্রদত্ত দৃষ্টান্তে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? নিয়…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 'সংগীত হলো দুর্মূল্য কোলাহল'। দৃশ্যকল্প-২: 'যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনিই পরীক্ষা নিয়ন্ত্রক।' দৃশ্যকল্প-৩: 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।'

Rajshahi · 2017

উত্তর

কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা (Logical Definition )

উত্তর

বিভেদক লক্ষণ না থাকায় স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। আমরা জানি, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো স্বকীয় নামবাচক পদ। যেমন- নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি। এরূপ পদের ব্যক্ত্যর্থ থাকলেও জাত্যর্থ থাকে না। অর্থাৎ স্বকীয় নামবাচক পদের কোনো বিভেদক লক্ষণ থাকে না। এ কারণে স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে- 'যে পদের সংজ্ঞা দেয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়। যেমন- বক হলো শ্বেত-শুভ্র দীর্ঘ-গ্রীব স্থিতাচারী সুশ্রী বিহঙ্গ। এটি একটি দুর্বোধ্য সংজ্ঞা। কেননা এতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করে বক পদের সংজ্ঞা দেওয়া হয়েছে।দৃশ্যকল্প-১-এ সংগীতের সংজ্ঞায় বলা হয়েছে, 'সংগীত হলো দুর্মূল্য কোলাহল।' যেখানে দুর্মূল্য শব্দের অর্থ হলো অতি উচ্চমূল্য এবং কোলাহল শব্দের অর্থ হলো অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। অর্থাৎ সংগীত হলো অতি উচ্চমূল্যের অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। বস্তুত সংগীতের এ ধরনের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম বিরুদ্ধ। এ কারণেই বলা যায়, দৃশ্যকল্প-১ এ প্রদত্ত দৃষ্টান্তে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় বিষয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো— আমরা জানি, 'কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে।' যেমন- দৃশ্যকল্প-২ 'পরীক্ষা নিয়ন্ত্রক' এর সংজ্ঞায় বর্ণিত “যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনিই পরীক্ষা নিয়ন্ত্রক।' অর্থাৎ একটি বাক্যে একই কথার পুনরুক্তি ঘটেছে। এ কারণে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞায় একটি পদের আবশ্যিক গুণ উপস্থাপন করা হয়। পদের এ আবশ্যিক গুণকে বলা হয় জাত্যর্থ। পদের জাত্যর্থের জন্য নিকটতম জাতি বা আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন- দৃশ্যকল্প-৩ এ বর্ণিত 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' পদের পূর্ণ জ্ঞাত্যর্থ প্রকাশ করা হয়েছে। আমরা জানি, 'মানুষ' পদের জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। দৃশ্যকল্প-৩ এ 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে উল্লেখ করার কারণে বলতে পারি, এ দৃষ্টান্তটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে পরিগণিত। উৎপত্তিগত অর্থে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। এ অনুপপত্তির মূল কারণ হলো সংজ্ঞেয় পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা। অর্থাৎ চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ভ্রান্ত সংজ্ঞা। এ কারণে দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্ত হলো এক প্রকার ভ্রান্ত দৃষ্টান্ত । অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞায় পদের সকল নিয়ম অনুসরণ করা হয় বিধায় এখানে ভ্রান্তি বা অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। এ কারণে দৃশ্যকল্প-৩ এর দৃষ্টান্ত হলো একটি সঠিক বা শুদ্ধ দৃষ্টান্ত । পরিশেষে বলা যায়, চক্রক সংজ্ঞা ও যৌক্তিক সংজ্ঞা দুটি ভিন্ন সংজ্ঞা । চক্রক সংজ্ঞা ত্রুটিপূর্ণ হলেও যৌক্তিক সংজ্ঞা হলো ত্রুটিমুক্ত সংজ্ঞা। এ কারণেই দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে ভিন্নতা বিদ্যমান ।
HSCLogic 2nd PaperChapter 1 : যৌক্তিক সংজ্ঞা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: উপস্থিত বক্তব্যে মিঠুন বই পড়া সম্পর্কে বলতে গিয়ে বললো, “বই হয় জ্ঞানের উৎস। যতবেশি বই পড়বে ততবেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ-জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্মে।” দৃষ্টান্ত-২: পিয়াস তার মামার কাছ সূর্য কী জানতে চাইলে মামা বললেন, “সূর্য হয় রবি।

Barisal · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা কী?
খ
স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?
গ
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যৌক্তিক সংজ্ঞা কী?

যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রেণিকক্ষে শিক্ষক সোহেলকে বললেন, মানুষ সম্পর্কে কিছু বল। সোহেল বলল, "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব।" এরপর শিক্ষক শিশিরকে বললেন, তুমি কি তার সাথে একমত? উত্তরে শিশির বললো, 'না' আমার মতে "মানুষ হলো মনুষ্য জাতীয় জীব"। তখন শিক্ষক বললেন, তোমরা দুজনেই ভুল উত্তর দিয়েছ।

Jessore · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?
খ
রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহেল বলল, 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' নাসির বলল, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তাঁর ব্যক্তিত্ব আছে।' আসমা বলল, 'মানুষ হলো কলুর বলদ।'

Sylhet · 2017

ক
বাহুল্য সংজ্ঞা কী?
খ
পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?
গ
আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?যৌক্তিক সংজ্ঞা কী?উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখউদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।