বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে।কোনো পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং তা যদি ঐ পদের উপলক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে বাহুল্য সংজ্ঞা। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব। এখানে 'মরণশীল' নামক অতিরিক্ত উপলক্ষণ উল্লেখ করার কারণে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর