শেয়ারFacebookWhatsApp

উদাহরণ-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তিটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের উদাহরণ-১ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করায় রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করেছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশিকাভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলঙ্কারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। যে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক, আলঙ্কারিক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের উদাহরণ-১ এ উট হয় মরুভূমির জাহাজ। এখানে উটকে রূপকভাবে মরুভূমির জাহাজ বলে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের উদাহরণ-২ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি প্রকাশিত হয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল

উদাহরণ-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তিটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা…

উদ্দীপক

উদাহারণ-১: উট হয় মরুভূমির জাহাজ। উদাহরণ-২: আনন্দ হচ্ছে বেদনার অভাব। উদাহরণ-৩: গাছ হয় বৃক্ষ।

Dinajpur · 2024

উত্তর

কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাতার্থ উল্লেখ করতে হয়। এক্ষেত্রে । একটি পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। পরতম জাতি হলো সর্বোচ্চ জাতি, এই জাতির চেয়ে বড় কোনো জাতি নেই। তাই পরতম জাতির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না। যেহেতু পরতম জাতির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না, তাই পরতম জাতির সংজ্ঞা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-১ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করায় রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করেছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশিকাভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলঙ্কারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। যে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক, আলঙ্কারিক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের উদাহরণ-১ এ উট হয় মরুভূমির জাহাজ। এখানে উটকে রূপকভাবে মরুভূমির জাহাজ বলে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের উদাহরণ-২ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের উদাহরণ-২ এ নঞর্থক সংজ্ঞা ও উদাহরণ-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো একটি পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায়। তাই যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে। কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম অমান্য করলে অর্থাৎ কোনো পদের সংজ্ঞার নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের উদাহরণ-২ এ আনন্দ হচ্ছে বেদনার অভাব বলে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তা নঞর্থকভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং উদাহরণ-২ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞায় চতুর্থ নিয়ম লঙ্ঘন করে নেতিবাচক সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই উদাহরণ-২ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, উদাহরণ-৩ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে পদের সংজ্ঞায় সমর্থক শব্দ ব্যবহার করেছে এখানে গাছের সংজ্ঞায় 'গাছ হয় বৃক্ষ'। এখানে সংজ্ঞায় একই শব্দের ব্যবহার করা হয়েছে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী যে পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই পদ বা তার সমার্থক কোনো শব্দ সংজ্ঞাটিতে থাকতে পারবে না। কিন্তু উদাহরণ-৩ এ গাছ ও বৃক্ষ দুটি সমার্থক শব্দ হওয়ার কারণে যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়মের অমান্য করা হয়েছে। তাই উদাহরণ-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার আলোকে উদাহরণ-২ ও উদাহরণ-৩ যথাক্রমে নঞর্থক ও চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে, যা যৌক্তিক সংজ্ঞার আলোকে যথার্থ নয়।
HSCLogic 2nd PaperChapter 1 : যৌক্তিক সংজ্ঞা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃষ্টান্ত-১: উপস্থিত বক্তব্যে মিঠুন বই পড়া সম্পর্কে বলতে গিয়ে বললো, “বই হয় জ্ঞানের উৎস। যতবেশি বই পড়বে ততবেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ-জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্মে।” দৃষ্টান্ত-২: পিয়াস তার মামার কাছ সূর্য কী জানতে চাইলে মামা বললেন, “সূর্য হয় রবি।

Barisal · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা কী?
খ
স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?
গ
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।
ঘ
দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যৌক্তিক সংজ্ঞা কী?

যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শ্রেণিকক্ষে শিক্ষক সোহেলকে বললেন, মানুষ সম্পর্কে কিছু বল। সোহেল বলল, "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব।" এরপর শিক্ষক শিশিরকে বললেন, তুমি কি তার সাথে একমত? উত্তরে শিশির বললো, 'না' আমার মতে "মানুষ হলো মনুষ্য জাতীয় জীব"। তখন শিক্ষক বললেন, তোমরা দুজনেই ভুল উত্তর দিয়েছ।

Jessore · 2017

ক
যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?
খ
রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সোহেল বলল, 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' নাসির বলল, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে হাসে, কাঁদে ও তাঁর ব্যক্তিত্ব আছে।' আসমা বলল, 'মানুষ হলো কলুর বলদ।'

Sylhet · 2017

ক
বাহুল্য সংজ্ঞা কী?
খ
পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?
গ
আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ
সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]দৃশ্যকল্প-২ এ মামার দেয়া সংজ্ঞাটি কি যৌক্তিক? উত্তরের সপক্ষে মতামত দাও।দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞা না বর্ণনা? ব্যাখ্যা করো ।স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেয়া যায় না কেন?যৌক্তিক সংজ্ঞা কী?উদ্দীপকে সোহেল ও শিশিরের বক্তব্যের আলোকে যে সংজ্ঞা দোষ ঘটেছে তার তুলনামূলক ব্যাখউদ্দীপকে সোহেলের বক্তব্য দ্বারা কোন ধরনের সংজ্ঞা দোষ ঘটেছে? ব্যাখ্যা করো।রূপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? ব্যাখ্যা করো।যৌক্তিক সংজ্ঞা বলতে কী বোঝ?সোহেল ও নাসিরের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের মধ্যে পার্থক্য দেখাও।আসমার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।পাপ নয় পূণ্য- সংজ্ঞাটি সঠিক নয় কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।