সংজ্ঞা কীভাবে বর্ণনা থেকে পৃথক?
উত্তর: সংজ্ঞা প্রদানে কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। তাই সংজ্ঞায় পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ অপরিহার্য। কিন্তু বর্ণনার ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ অপরিহার্য নয়। তাছাড়া সংজ্ঞায় সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের সময় নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। কিন্তু বর্ণনায় কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকার কারণে নিয়ম লঙ্ঘনের কোনো সম্ভাবনা থাকে না। তাই সকল পদের সংজ্ঞা দেওয়া না গেলেও সকল পদের বর্ণনা দেওয়া যায়। তাই সংজ্ঞা বর্ণনা থেকে পৃথক।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
সংজ্ঞা কীভাবে বর্ণনা থেকে পৃথক?
উত্তর