দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা নয়- তুমি কি এ বক্তব্যের সাথে একমত পোষণ কর? যুক্তি দাও
উত্তর: হ্যাঁ, দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা নয়— আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করি।নিচে আমার মতের পক্ষে যুক্তি দেওয়া হলো- উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, সংস্কৃতি হয় একটি জাতির দর্পণ। এটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। যা একটি ভ্রান্ত সংজ্ঞা। কারণ কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে রূপক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটবে। যেমন— সংস্কৃতি হয় একটি জাতির দর্পণ। এখানে সংস্কৃতি পদের সংজ্ঞা দিতে গিয়ে জাতির দর্পণ নামক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু দৃশ্যকল্প-১ এ 'সংস্কৃতি' পদের সংজ্ঞা দিতে গিয়ে সহজ ও সুস্পষ্ট ভাষার পরিবর্তে রূপক ভাষা হিসেবে 'জাতির দর্পণ' ব্যবহার কর হয়েছে। এ কারণে দৃষ্টান্তটিতে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। সুতরাং সার্বিক আলোচনার ভিত্তিতে তাই আমি মনে করি, দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা নয় ।
HSC Logic 2nd Paper Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 1 : যৌক্তিক সংজ্ঞা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যথার্থ সংজ্ঞা নয়- তুমি কি এ বক্তব্যের সাথে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর