উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল আছে? উক্ত শাসকের নেতিবাচক দিকগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের এডলফ হিটারের মিল পাওয়া যায়। এডলফ হিটলার জার্মানির ক্ষমতা দখল করে 'নাৎসি' দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। ফলে জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সকল ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়। ব্যক্তিস্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সচেতনভাবে নিশ্চিহ্ন করা হয়। সংবাদপত্র সম্পর্কে হিটলারের তথ্যমন্ত্রী ড. জোসেফ গোয়েবলস বলতেন, মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছামতো সুর বের করে, তেমনি সংবাদপত্রকেও আমার ইচ্ছামতো কথা বলানোই আমার অভিপ্রায়। পুরো সংবাদপত্র শিল্পকে গলা টিপে ধরা হয়েছিল। নাৎসি অত্যাচারে কোনো সংবাদই কাগজে প্রকাশ করতে দেওয়া হতো না। নাৎসিবাদ জার্মানিতে এমন এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাস দাঁড় করতে সক্ষম হয়, যার জোরে নাৎসি চেতনাকে বিশ্বাসযোগ্য করে তোলে। এছাড়াও হিটলার হলোকাস্টের মতো নৃশংস হত্যাকাণ্ড চালান এবং বিশ্বে আরেকটি মহাযুদ্ধের সূত্রপাত ঘটান।
HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল আছে? উক্ত শাস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর