শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে। কেননা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে (১৯৩৯-১৯৪৫ সাল) বিশ্বে যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এ যুদ্ধে উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের ন্যায় জার্মানি পরাজিত শক্তি হিসেবে শান্তিপ্রাপ্ত হয় এবং শাস্তি হিসেবে একে দু'ভাগে ভাগ করে এর শক্তি খর্ব করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটনের পেছনে অনেক কারণ দায়ী ছিল। তবে এর মূল কারণ ভার্সাই সন্ধির মধ্যে নিহিত ছিল। ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাদি জার্মানির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত এনেছিল। ফলে জার্মানিতে জাতীয়তাবাদ তীব্রভাবে প্রকাশিত হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপর গুরুত্বপূর্ণ কারণ হলো বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তথা জার্মানি, ইতালি, জাপান ও সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) সাম্রাজ্যবাদী নীতি। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এ সকল রাষ্ট্রগুলো বিভিন্ন অঞ্চল বা রাষ্ট্র দখল করে তাদের উগ্র জাতীয়তাবাদী মনোভাবের পরিচয় দেয়। এর ফলশ্রুতিতে বিশ্ব এক অনিবার্য যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকে। এছাড়া ১৯২৯-১৯৩০ সালে বিশ্বব্যাপী পুঁজিবাদী দেশগুলো অর্থনৈতিক মহামন্দায় নিপতিত হলে ইতালির ফ্যাসিবাদ ও জার্মানির নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এসব উগ্র জাতীয়তাবাদী মতবাদ ইতালি ও জার্মানির জনগণকে যুদ্ধোন্মাদ করে তোলে। আর হিটলারের সকল কূটনীতি এবং ইংল্যান্ডের জার্মান শোষণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গতিময় করে তোলে। সর্বোপরি জাপান-জার্মানি-ইতালি অক্ষশক্তি জোট গঠন, সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির চুক্তিভঙ্গ, লীগ অব নেশনসের ব্যর্থতা, একনায়কত্ব ও গণতন্ত্রের দ্বন্দ্ব প্রভৃতি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।

HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল

উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কার…

উদ্দীপক

উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের কারণে ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। এক সময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তিপ্রাপ্ত হয় এবং শাস্তি হিসেবে রাষ্ট্রটিকে দু'ভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়।

Dhaka · 2017

উত্তর

নাৎসিদের পোশাকের রং ছিল বাদামি।

উত্তর

ফ্যাটম্যান একটি পারমাণবিক বোমার নাম, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে ব্যবহার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যার নামই হলো ফ্যাটম্যান (Fat Man)। এ বোমার আঘাতে নাগাসাকির প্রায় উনচল্লিশ হাজার মানুষ ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও প্রায় পঁচিশ হাজার লোক আঘাত প্রাপ্ত হয়। বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হয়ে পরে হাজারো লোক মারা যায়। তেজস্ক্রিয়তার প্রভাবে শত শত লোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

উত্তর

উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে। কেননা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে (১৯৩৯-১৯৪৫ সাল) বিশ্বে যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এ যুদ্ধে উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের ন্যায় জার্মানি পরাজিত শক্তি হিসেবে শান্তিপ্রাপ্ত হয় এবং শাস্তি হিসেবে একে দু'ভাগে ভাগ করে এর শক্তি খর্ব করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটনের পেছনে অনেক কারণ দায়ী ছিল। তবে এর মূল কারণ ভার্সাই সন্ধির মধ্যে নিহিত ছিল। ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাদি জার্মানির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর চরম আঘাত এনেছিল। ফলে জার্মানিতে জাতীয়তাবাদ তীব্রভাবে প্রকাশিত হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপর গুরুত্বপূর্ণ কারণ হলো বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তথা জার্মানি, ইতালি, জাপান ও সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) সাম্রাজ্যবাদী নীতি। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এ সকল রাষ্ট্রগুলো বিভিন্ন অঞ্চল বা রাষ্ট্র দখল করে তাদের উগ্র জাতীয়তাবাদী মনোভাবের পরিচয় দেয়। এর ফলশ্রুতিতে বিশ্ব এক অনিবার্য যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকে। এছাড়া ১৯২৯-১৯৩০ সালে বিশ্বব্যাপী পুঁজিবাদী দেশগুলো অর্থনৈতিক মহামন্দায় নিপতিত হলে ইতালির ফ্যাসিবাদ ও জার্মানির নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এসব উগ্র জাতীয়তাবাদী মতবাদ ইতালি ও জার্মানির জনগণকে যুদ্ধোন্মাদ করে তোলে। আর হিটলারের সকল কূটনীতি এবং ইংল্যান্ডের জার্মান শোষণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গতিময় করে তোলে। সর্বোপরি জাপান-জার্মানি-ইতালি অক্ষশক্তি জোট গঠন, সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির চুক্তিভঙ্গ, লীগ অব নেশনসের ব্যর্থতা, একনায়কত্ব ও গণতন্ত্রের দ্বন্দ্ব প্রভৃতি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

'যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে অর্থাৎ জার্মানিতে বিপর্যয় ডেকে এনেছিল'- উক্তিটি আমি যথার্থ বলে মনে করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। যুদ্ধে সামরিক ক্ষেত্রে জার্মানির অপূরণীয় ক্ষতি হওয়াতে এ শক্তি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ইউরোপের তৃতীয় সারির দেশ হিসেবে আবির্ভূত হয়। এতদসত্ত্বেও জার্মানরা যাতে ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে জার্মানিকে মিত্রশক্তির অধীনে চারটি অংশে বিভক্ত করা হয়। এ চারটি অংশের শাসনভার ন্যস্ত হয় মিত্রশক্তির চার পরাশক্তি: মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়নের ওপর। দখলদার রাষ্ট্রগুলোর উদ্দেশ্য জার্মানি শাসন হলেও স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পর ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের অধিকৃত তিনটি অংশ নিয়ে গঠন করা হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি তথা পশ্চিম জার্মানি। এর বিপরীতে সোভিয়েত অধিকৃত একটি অংশ নিয়ে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি তথা পূর্ব জার্মানি। জার্মানির ঐতিহাসিক রাজধানী বার্লিন পূর্ব জার্মানির অভ্যন্তরে অবস্থিত থাকলেও এটিকেও দুই জার্মানির মধ্যে ভাগ করে দেওয়া হয়। পশ্চিম জার্মানি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ায় পূর্ব জার্মানির অনেকে পশ্চিম জার্মানির অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধিতে আকৃষ্ট হয়ে পশ্চিম জার্মানিতে যেতে শুরু করলে ১৯৬১ সালে পূর্ব জার্মানি সরকার দুই জার্মানির মাঝে একটি প্রাচীর নির্মাণ করে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পরিণতি হিসেবে জার্মানিতে বিপর্যয় ডেকে এনেছিল।
HSCHistory 2nd PaperChapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যুদ্ধের ফলে 'ক' দেশ ও তার মিত্রদের পরাজয় ঘটে। বিভিন্ন দল নিষিদ্ধ হয়। বিচার করা হয় বহু ব্যক্তির। বিভিন্ন দেশে গণতান্ত্রিক ও স্বাধীনতার বিকশিত হয়।

Comilla · 2017

NATO-এর পূর্ণরূপ লিখ।
প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্যসমূহ ব্যাখ্যা কর।
উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যুদ্ধের ফলে 'ক' দেশ ও তার মিত্রদের পরাজয় ঘটে। বিভিন্ন দল নিষিদ্ধ হয়। বিচার করা হয় বহু ব্যক্তির। বিভিন্ন দেশে গণতান্ত্রিক ও স্বাধীনতার বিকশিত হয়।

Comilla · 2017

NATO-এর পূর্ণরূপ লিখ।
প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্যসমূহ ব্যাখ্যা কর।
উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।

প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.NATO-এর পূর্ণরূপ লিখ।

NATO-এর পূর্ণরূপ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলের রাজা ছিলেন দুর্বল প্রকৃতির। সেখানে বুর্জোয়া ও পুঁজিপতিরা নতুন এক অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করেনি। ফলে তারা এক বিদ্রোহী নেতার সাহায্য কামনা করে। তারা সফল হয়। রাজাও সমর্থন করেন। ফলে ঐ নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। অন্যায় ও নির্যাতনের জন্য তার পতন দ্রুত হয়।

Comilla · 2017

'Mein KampfKampf^{\prime} কার লেখা?
অক্ষশক্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের নেতার ন্যায় তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে? পরিচয় দাও।
উল্লিখিত নেতার পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' অঞ্চলের রাজা ছিলেন দুর্বল প্রকৃতির। সেখানে বুর্জোয়া ও পুঁজিপতিরা নতুন এক অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করেনি। ফলে তারা এক বিদ্রোহী নেতার সাহায্য কামনা করে। তারা সফল হয়। রাজাও সমর্থন করেন। ফলে ঐ নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। অন্যায় ও নির্যাতনের জন্য তার পতন দ্রুত হয়।

Comilla · 2017

'Mein KampfKampf^{\prime} কার লেখা?
অক্ষশক্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের নেতার ন্যায় তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে? পরিচয় দাও।
উল্লিখিত নেতার পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অক্ষশক্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।

অক্ষশক্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'Mein KampfKampf^{\prime} কার লেখা?

'Mein KampfKampf^{\prime} কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের কারণে ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। এক সময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তিপ্রাপ্ত হয় এবং শাস্তি হিসেবে রাষ্ট্রটিকে দু'ভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়।

Dhaka · 2017

নাৎসিদের পোশাকের রং কীরূপ ছিল?
ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।
উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
'যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে এনেছিল'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।

ফ্যাটম্যান কী? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নাৎসিদের পোশাকের রং কীরূপ ছিল?

নাৎসিদের পোশাকের রং কীরূপ ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'YY^{\prime} শৈশবে একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু পারিবারিক সমস্যা ও নিজের অযোগ্যতার কারণে তিনি তার স্বপ্ন সফল করতে না পারলেও পরবর্তীতে তার সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তার দেশের কর্ণধার হয়ে যান। মি. 'YY^{\prime} তার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে গিয়ে বিশ্বে সর্ববৃহৎ যুদ্ধের সূচনা করে ফেলেন এবং পরবর্তীতে 'অত্যন্ত করুণ পরাজয়ের স্বাদ গ্রহণ করেন।

Combined · 2018

বেনিতো মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?
পুঁজিবাদ বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত মি. 'YY^{\prime} এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে উক্ত শাসকের ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।