উদ্দীপকের শাসক কিং জং উনের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে কিম জং উনের সাথে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর সাদৃশ্য আছে। ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী ১৮৮৩ খ্রিস্টাব্দে ইতালির রোমানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কর্মকার। শিক্ষা শেষে স্কুল শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান । সেখানে তিনি সমাজতান্ত্রিক মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। এজন্য তাকে ১৯১১ সালে কারাদণ্ড দেওয়া হয়। ১৯১২ সালে মুক্তি পেয়ে সমাজতন্ত্রী দলের মুখপত্র 'আভান্তি' পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯১৯ সালে এক সম্মেলনে ফ্যাসিস্ট দল গঠন করেন। ফ্যাসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যভিচার গণতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত। মুসেলিনীর সমর্থকরা ফ্যাসিবাদের সমালোচক জ্ঞানি ব্যক্তি ও পত্রিকা অফিসগুলোতে হামলা চালাতে থাকে। ফ্যাসিস্টদের ভয়ে অনেক মানুষ ইতালি ছেঠড়ে পালিয়ে যান। অনেককে গুপ্ত হত্যা করা হয়, আবার অনেককে জেলে বন্ধী রাখা হয়। মোটকথা ইতালির সর্বত্র মুসোলিনী ত্রাসের রাজত্ব কায়েম করেন । উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের শাসক কিম জং উনের কর্মকাণ্ডের সাথে ইতালির একনায়ক মুসোলিনীর মিল রয়েছে। তারা উভয় শাসকেই নিজেদের দেশে চরম একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল
উদ্দীপকের শাসক কিং জং উনের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন শাসকের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর