উড্রো উইলসনের পরিচয় দাও।
উত্তর: উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি। উড্রো উইলসন ১৮৫৬ সালের ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি হিসেবে তিনি ১৯১৩ থেকে ১৯২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি ২ বছর নিউ জার্সির গভর্নরের দায়িত্ব পালন করেন । তার রাজনৈতিক দলের নাম ছিল ডেমোক্র্যাটিক। ১৯১৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এই মহান নেতা ১৯২৪ সালের ৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
HSC History 2nd Paper Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 5: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ · সৃজনশীল
উড্রো উইলসনের পরিচয় দাও।
উত্তর