দৃষ্টান্ত-১ এ কোন ধরনের পরীক্ষণমূলক পদ্ধতিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ পরিশেষ পরীক্ষণমূলক পদ্ধতিকে নির্দেশ করছে। পরিশেষ পদ্ধতি হলো যুক্তিবিদ মিল এর সর্বশেষ পরীক্ষণমূলক পদ্ধতি।। পরিশেষ কথাটির অর্থ- বিয়োগফল বা অবশিষ্ট অংশ। অর্থাৎ যে পরীক্ষণমূলক পদ্ধতির ক্ষেত্রে কোনো পূর্ববর্তী ঘটনা থেকে তার কোনো অংশ বিয়োগ করার পর অবশিষ্টকে পূর্ববর্তী ঘটনার 'কার্য' হিসেবে অনুমান করা হয়, তাকে পরিশেষ পদ্ধতি বলে। যেমন— দুধসহ একটি পাত্রের ওজন ২০ কেজি। পাত্রের ওজন ৩ কেজি হলে, দুধের ওজন হবে ১৭ কেজি। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত হয়েছে যে, ২৫ কেজির একটি ডালের বস্তা রয়েছে । যেখানে বস্তার ওজন ২ কেজি হলে, ডালের ওজন (২৫ - ২) কেজি = ২৩ কেজি। এখানে বিয়োগের মাধ্যমে ঘটনার কার্য ও কারণ নির্ণয় করা হয়েছে। এ কারণে দৃষ্টান্ত-১ এ পরিশেষ পরীক্ষণমূলক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের পরীক্ষণমূলক পদ্ধতিকে নির্দেশ করছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর