পরীক্ষণমূলক পদ্ধতিতে অপনয়নের ভূমিকা বুঝিয়ে লেখ।
উত্তর: অনাবশ্যক অংশকে বাদ দিয়ে মূল কারণটা খুঁজে বের করার জন্য পরীক্ষণমূলক পদ্ধতিতে অপনয়নের ভূমিকা অপরিসীম।। অপনয়ন শব্দের অর্থ বাদ দেওয়া। কোন ঘটনার কারণ নির্ণয় করতে গেলে ঘটনার পিছনে অনেক ঘটনা বা কারণ পাওয়া যায়, যার সবগুলোই কারণ হতে পারে না। এ অবস্থায় অপনয়নের প্রয়োজন হয়। অপনয়নের মাধ্যমে ঘটনার অনাবশ্যক বিষয়কে বাদ দিয়ে মূল কারণ নির্ণয় করা হয়। এজন্যেই পরীক্ষামূলক পদ্ধতিতে অপনয়নের ভূমিকা রয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 5: কার্যকরণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি · সৃজনশীল
পরীক্ষণমূলক পদ্ধতিতে অপনয়নের ভূমিকা বুঝিয়ে লেখ।
উত্তর